Saturday, 31 October 2026 |
শিরোনাম
শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী মতলব সমিতির নতুন কমিটি : সাকিল সভাপতি লিটন সম্পাদক

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: January 18, 2018 | 7:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী মতলব সমিতির সাধারণ সভা গত ১৪ জানুয়ারী রবিবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় জ্যাকসন হাইটস্থ গ্রফিক্স ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হয়। সাকিল মিয়ার সভাপতিত্বে উক্ত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদ মিঞা ওবায়েদুর রহমান। সভায় বিগত বৎসরের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক। তার পর সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সভাপতি ও সাধারণ সম্পাদক। সংগঠনের অন্যতম উদ্দেশ্য সিমিতির করস্থান, এ নিয়ে বিষদ আলোচনা হয় এবং অনেকগুলি পরিকল্পনা নেয়া হয় যাতে অতি দ্রুত কবস্থান তৈরিকরা যায়। সংগঠনের সার্থে গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৪, ধারা ৩-এ সংযোজন করা হয়।সভার ২য় ও অন্যতম এজন্ডা ২০১৮-২০১৯ সালের জন্য নতুন কমিটি গঠন নিয়ে প্রচুর আলোচনা ও যুক্তি তর্কের পরে ফারুক হোসেন মজুমদারকে প্রধান করে একটি নির্বাচন কমিশনার গঠন করা হয়। এই পর্যায়ে নির্বাচন কমিশনার উপস্থিত সদস্যদের কাছে প্রার্থির প্রস্তাবনা চাইলে সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অপু হোসেন বর্তমান সভাপতি সাকিল মিয়ার নাম প্রস্তাব করলে উপস্থিত সবাই করতালির মাধ্যমে তা সমর্থন কনের এবং বতমান সহ সাধারণ সম্পাদক ববতোষ সাহা মিঞা ওবায়েদুর রহমানের নাম প্রস্তাব করলে নির্বাচন কমিশনার সদস্যদের কাছে সমর্থন চাইলে প্রায় সকলেই তাকে সমর্থন করেন। প্রধান নির্বাচন কমিশনার ফারুখ হোসেন মজুমদার আর কোন প্রতিদন্দি না থাকায় সাকিল মিয়াকে সভাপতি ও মিঞা ওবায়েদুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক হিসাবে বিজয়ী ঘোষনা কনের। এবং সভার সিদ্ধন্ত মোতাবেক আগামী দুই সপ্তাহের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা দেওয়ার জন্য অনুরোধ করেন। এই ব্যাপারে সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যদের সহযোগিতা নেয়ার জন্য বলা হয়।

সাধারণ সভায় প্রবাসী মতলব সমিতির বিশিষ্টজনদের মধ্যে উস্থিত ছিলেন মোঃ কবির রতন, ফারুক হোসেন মজুমদার, মোঃ ফয়েজ উল্লাহ, সাইদ ইলিয়াস, সাকিল মিয়া, মিঞা ওবায়েদুর রহমান, রবিউল আলম, রাবেয়া বসরী, ববতোষ সাহা, অপু হোসেন, ফারুক হোসেন পাটোয়ারী, নাজির উদ্দিন পাটওয়ারী, হুমায়ুন কবির, মোঃ সোলায়মান, মোঃ আক্তার হাসিদ, মোঃ মজিবুর রহমান, মোঃ সফিক মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ। পরিশেষে সমিতির সভাপতি সাকিল মিয়া প্রবাসী মতলবের সকলের মঙ্গল কামনা করেন এবং উস্থিত সবাইকে নৈশ ভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ