Thursday, 29 October 2026 |
শিরোনাম
জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রশিক্ষণ দিয়ে সরকারি চাকরির ব্যবস্থা করছেন জামান

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: April 14, 2018 | 7:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে প্রবাস জীবনে অনেকে সরবে কাজ করেন অনেকে নীরবে কাজ করেন। যারা নিরবে মানুষকে সাহায্য করেন, সহযোগিতা করেন, উপহার করেন এই রকম একজন এম এ জামান। তিনি মূলত নিউইয়র্ক স্টেটে চাকরি করেন। পাশাপাশি উইকএন্ড ও বিকেলে তিনি নিজেরে অভিজ্ঞতা ব্যবহার করে নতুন ইমিগ্রান্টদের সহযোগিতা করেন নিউইয়র্ক সিটি ও স্টেটের সরকারী চাকরি পেতে। সেই সাথে ফেডারেল সরকারের চাকরিও। যারা আমেরিকায় সরকারী চাকরি করতে আগ্রহী তাদের তিনি প্রস্তুুত করেন ইন্টারভিউ এর জন্য। এর পাশাপাশি তিনি তাদের চাকরিতে নিয়োগের ব্যাপারেও সহযোগিতা করেন।

 

এম এ জামানের প্রতিষ্ঠানটি ছোট। ক্লাসের আকারও ছোট। অল্প শিক্ষার্থীদের তিনি পড়ান। তাদের সাথে কথা বলেন। ফলে তারা যে কোনো প্রশ্ন করার সুযোগ পান এবং বারবার চেষ্টা করেন যদি একবারে না হয়।
এম এ জামান এই প্রশিক্ষণ কর্মসূচী গ্রহণ করেছেন মাত্র তিন বছর আগে। ইতিমধ্যেই ৪৬ জন প্রবাসী বাংলাদেশীদের প্রশিক্ষণ দিয়েছেন, তারা এখন সিটি, স্টেট ও ফেডারেল চাকরি করছেন।
জ্যাকসন হাইটসে (৭২-১০, ৩৭ এভেন্যু)-তে তার প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা গেল, তরারা এই অনাড়ম্বর প্রশিক্ষণে অত্যন্ত খুশি।
এম এ জামান জানান, যদি কারো হাইস্কুল ডিপ্লোমা, ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রী থাকে, তারা যাতে যোগ্যতা অনুসারে সিভিল সার্ভিস পরীক্ষায় সাফল্য অর্জন করতে পারে সেই লক্ষ্যে প্রস্তুুত করি। তিনি বলেন তাছাড়াও যাদের একাউন্টিং এ পড়াশুনা আছে তাদের জন্য কুইকবুক, পিচট্রি, পে-রোল ও বুককিপিং এর অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। পাশাপাশি বেসিক ম্যাথ এবং ইংরেজিও শিক্ষা দেয়া হয়।
উল্লেখ্য এম এ জামান নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব এডুকেশনে সাবসার্টিফাইট টিচার হিসাবে কাজ করেছেন। যেহেতু তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে এই কাজ করেন না, তাই শিক্ষার্থীদের অত্যন্ত স্বল্পমূল্যে প্রশিক্ষণ দেন।

 
 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ