Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: May 22, 2018 | 9:54 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ধর্মীয় উদসব আমেজে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের ইফতার ও দোয়া মাহফিল। গত রোববার নিউইয়র্কের ব্রঙ্কসে পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

     
ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার সাধারণ সম্পাদক শামীম মিয়ার পরিচালনায় এবং সভাপতি আব্দুস শহীদ দুদুর সভাপতিত্বে মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার উপদেষ্টা আব্দুর রব দলা মিয়া, প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও প্রতিষ্ঠাতা কো-কনভেনার মাহবুব আলম, ব্যান্ডস’র সভাপতি সোলায়মান আলী ও সহ সভাপতি কফিল আহমদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সভাপতি সাহেদ আহমদ. সহ সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব ও নির্বাচিত সাধারণ সম্পাদক শামীম আহমেদ, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র সাধারণ সম্পাদক আব্দুল মনাফ কমিউনিটি এক্টিভিস্ট লোকমান হোসেন লুকু, শাহিদ আহমেদ, কবি রেহানুজ্জামান, সামাদ মিয়া জাকের, সঙ্গীত শিল্পী ন্যান্সি খান, খায়রুজ্জামান, আবদুল কাদের দিজু, আপ্তাব খান মোহন, ইসকন্দর আলী, নুরুজ্জামান লিপন, আবদুল লতিফ, মো. ইয়াহিয়া, আলম প্রমুখ।


মাহফিলে ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি মরহুম জাকির খান, ক্যালিফোর্নিয়ায় বসবাসরত অবস্থায় মৃত্যুবরণকারী নজরুল ইসলাম, ব্রঙ্কসে বসবাসকারী মুহিত হায়দার খসরুর মাতা ও সোহেব আহমদের মাতা’র আত্মার মাগফেরাত এবং মো. আফতাব আহমদের আশু রোগমুক্তি কামনাসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।
বিপুল সংখ্যক বাংলাদেশী প্রবাসী অংশ নেন এ ইফতার আয়োজনে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ