নিউইয়র্কে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আলোচনা সভা
https://www.facebook.com/USANewsNY/videos/271297630369395/
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত মঙ্গলবার ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টার্লিং এভিনিউর মামুন’স টিউটোরিয়াল হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।


আয়োজক সংগঠনের সভাপতি আবদুল মুহিতের সভাপতিত্বে এবং যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন চৌধুরী ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড যুক্তরাষ্ট্রের সহ সভাপতি মোঃ নূর উদ্দিনের সঞ্চালনায় এ অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে। পরে জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ও বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী জয়নাল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী সদস্য শাহানারা রহমান, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মাঈন উদ্দীন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, অধ্যাপক সায়্যিদ মজিবুর রহমান, মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তরিকুল হায়দার চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান মিলন, যুবলীগ নেতা নান্টু মিয়া, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ব্রঙ্কস ইউনিট কমান্ডার আবুল মনসুর, শাহ সেলিম, শাহ রাহিম শ্যামল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ না হলে আমরা যুক্তরাষ্ট্রে আসতে পারতাম না। বঙ্গবন্ধুর ঋন আমরা কোনদিন শোধ করতে পারবো না। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হলেও তিনি আছেন, তিনি থাকবেন। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালি করতে হবে। ড. সিদ্দিক বলেন, আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলের নেতা কর্মীসহ সকলের প্রতি নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
https://www.facebook.com/USANewsNY/videos/1985229164850239/
https://www.facebook.com/USANewsNY/videos/241722276535481/
https://www.facebook.com/USANewsNY/videos/306331649922118/
https://www.facebook.com/USANewsNY/videos/301505774001535/
https://www.facebook.com/USANewsNY/videos/497661454041946/
https://www.facebook.com/USANewsNY/videos/552098731886496/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!