নিউইয়র্কে বর্ণাঢ্য শিশু-কিশোর মেলা
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1744843542239244/
ইউএসএনিউজঅনলাইন.কম : মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৭ মার্চ শনিবার নিউইয়র্কে পিএস ৬৯ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শিশু-কিশোর মেলা। ১৭ মার্চ ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। দিনটি বাংলাদেশের জাতীয় শিশু দিবস হিসাবে উদযাপতি হয়। ঐতিহাসিক এই দিনটি তাৎপর্যের সঙ্গে নিউইয়র্ক প্রবাসী নতুন প্রজন্মের কর্মধারাকে সম্পৃক্ত রাখতেই মুক্তধারা ফাউন্ডেশন আয়োজনটিকে বাংলাদেশের জাতীয় শিশুদিবস উদযাপনের সঙ্গে সম্পৃক্ত করেছে। শিশু মেলা উপলক্ষ্যে এদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এতে প্রথমবারের মতো বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মের নেতৃত্বে এবং তাদের পরিকল্পনা ও গ্রন্থনায় পরিবেশিত হয় বিভিন্ন অনুষ্ঠানমালা।


মেলার বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল বাংলা লিখন ও রচনা, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, অভিনয়, সঙ্গীত এবং ফটোগ্রাফী। ৫ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোর-কিশোরীরা এতে অংশ নেয়। ৫-১০ বছর এবং ১১-১৬ বছর বসীয়দের জন্য ছিল দুটি কুইজ শো। বিজয়ীদের প্রদান করা হয় প্রাইজ মানিসহ বিশেষ পুরষ্কার। এছাড়াও ছিল অনুষ্ঠানের প্রধান অতিথির সাথে প্রশ্ন-উত্তর পর্ব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, ২৭ তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ও নিউজার্সীর কাউন্সিলম্যান ড. নূরান নবী, সাবেক আহ্বায়ক হাসান ফেরদৌস ও ড. জিয়া উদ্দিন। মূলধারার রাজনীতিক ড. নীনা আহমেদ স্বয়ং উপস্থিত হতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের বক্তব্য রাখেন এবং নতুন প্রজন্মের তিন প্রতিনিধির প্রশ্নের উত্তর দেন।
বিপুল সংখ্যক দর্শক-শ্রোতা অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশী বংশোদ্ভূত নতুন প্রজন্মের অংশ গ্রহণে এই আয়োজন কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলে।

শিশু মেলার আহ্বায়ক সেমন্তী ওয়াহেদের সার্বিক তত্ত্বাবধানে নুতন প্রজন্মের মাঈশা, বৃষা, বহতা, তাসনীম, নাদিম, নাভিদ, তন্মনা, তুর্য্য, শ্রুতিকণা, কৌশি, কাব্য, লামিয়া, চন্দ্রিমা, মৌরি, অধরা, উদিতা, মৌলি, শ্যামা, সুষনা, নাদিয়া, শ্রাবণী, দ্যুতি, ইভান, অন্তরা, স্মৃতি, অনকা, রেহা, বৃপা, জুবায়ের, হৃতিক, মৌমি ও সায়েমের অনন্য অসাধারণ সমন্বয় এবং একাগ্রতার প্রতিফলন ঘটেছে প্রতিটি পর্বে।
এর আগে গত ১০ মার্চ সূত্র এডভারটাইজিং ‘ব্যাকড্রপ ক্রিয়েটিং ইভেন্ট’-এর আয়োজন করে। ওই ইভেন্টে শিশু-কিশোর-কিশোরীরা অংশ নেয়। দেড় শতাধিক প্রতিযোগি শিশুমেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।


উল্লেখ্য, মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্কে বইমেলা আয়োজন উপলক্ষে বিগত ২৭ বছর ধরে শিশু কিশোর প্রতিযোগিতা করে আসছে। ২৬তম বইমেলা অর্থাৎ গত বছর শিশু-কিশোর মেলার প্রথম আয়োজনের আহ্বায়ক ছিলেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস। দুই প্রজন্মের মেল বন্ধন এবং বাংলা ভাষা সংস্কৃতি প্রজন্ম থেকে প্রজান্মতরে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে এবারই প্রথমবারের মতো শিশু-কিশোরদের মেলার আয়োজন করে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা। প্রতিযোগিরা বাইল্যংগুয়েল স্ক্রীট তৈরী, গান নির্বাচন, প্রশিক্ষণ সহ সবকিছু নিজেরাই করে।
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1744872668902998/
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1744861218904143/
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1744854405571491/
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1744852022238396/
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1744851678905097/
https://www.facebook.com/mohammed.hossain.102361/videos/1744846518905613/
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!