নিউইয়র্কে বর্ণিল পিঠা উৎসব, বাঙালি সংস্কৃতির জয়গান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাস-প্রজন্মে বাঙালির ইতিহাস-ঐতিহ্য জাগ্রত রাখার প্রত্যয়ে পিঠা উৎসব হলো নিউইয়র্কে। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ২০ জানুয়ারি আয়োজিত উৎসবে যোগ দেন সবাই। আমেরিকায় জন্মগ্রহণকারিরা শীতের আমেজে এ উৎসবে এসে পিঠা খেয়ে ভিন্ন এক আমেজে আবিষ্ট হয়। কারণ, উৎসবের উচ্ছ্বলতাকে বর্ণিল করতে একইসাথে চলে নাচ, গান আর ফ্যাশন শো। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা এতে অংশ নেন। উৎসবের আয়োজক ‘শো-টাইম মিউজিক’র কর্ণধার আলমগীর খান আলম।
জ্যাকসন হাইটসের সন্নিকটে কুইন্স প্যালেসে পিঠা উৎসবের উদ্বোধন করেন ‘বেঙ্গল হোম কেয়ার’র প্রেসিডেন্ট শাহনেওয়াজ।

পিঠা উৎসবে ছিলেন আহবায়ক কমিউনিটি লিডার মাকসুদ এইচ চৌধুরী, সদস্য-সচিব মিয়া মোহাম্মদ দুলাল, প্রধান সমন্বয়কারি খায়রোল ইসলাম খোকন, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, আহসান হাবিব, কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. আবু তারিক, মার্ক হোম কেয়ারের কম্যুনিটি লিয়াঁজো মোহাম্মদ আমির হোসেন কামাল, বাংলাদেশ সোসাইটির নেতা কাজী নয়ন, মোহাম্মদ আলী, সিপিএ ইয়াকুব এ খান প্রমুখ।
এ সময় বাঙালির ঐতিহ্যমণ্ডিত হরেক রকমের পিঠার এমন উৎসবের জন্যে আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান তারা। সেলিম ইব্রাহিম এবং সামসুন্নাহার নিম্মির উপস্থাপনায় গভীর রাত পর্যন্ত চলে এ উৎসবের নানা অনুষঙ্গ। এনআরবি নিউজ
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








