নিউইয়র্কে বর্ণিল ‘বিএসিসি হলিডে সেলিব্রেশান ২০১৮’
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘বিএসিসি হলিডে সেলিব্রেশান ২০১৮’। স্টারলিং-বাংলাবাজার এলাকার আল আকসা রেষ্টুরেন্টের পার্টি হলে গত ৯ ডিসেম্বর সন্ধ্যার এ উৎসবে আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও ছিল বিশেষ সম্মাননা প্রদান।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদারের সভাপতিত্বে এবং সেক্রেটারী নজরুল হকের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় এসেম্বলীম্যান লুুইস সিপুলভেদা, ব্যুরো অব প্রসপেক্ট পার্কের মেয়র মোহাম্মদ টি খায়েরুল্লাহ, নিউইয়র্ক সিটি মেয়র অফিস ও গভর্ণর অফিসের প্রতিনিধিসহ কমিউনিটি নের্তৃবৃন্দ। অনুষ্ঠানে মূলধারার
রাজনীতিকসহ বিভিন্ন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিভিন্ন ভাষা-ভাষী নর-নারীসহ নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় সৌহার্দ্য ও সম্প্রীতির এক মিলনমেলায়।
এ উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক কমিটির প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার, সেক্রেটারী নজরুল হক, কর্মকর্তা তোফয়েল
আহমেদ চৌধুরী, শেখ আল মামুন, মনজুর চৌধুরী জগলুল, হারুন আলী, নূর উদ্দিন, ফারজানা রহমান, চৌধুরী সুফিয়ান প্রমুখ।
অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নে অবদান রাখার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। গভর্ণর অফিসের পক্ষ থেকে সংগঠনকে প্রদান করা হয় প্রক্লেমেশন।সম্মাননা প্রাপ্তরা হলেন : ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান নিকোলাস হেমিডিয়ান,
ইউনাইটেড হেল্থ কেয়ারের ডিস্ট্রিক্ট ডাইরেক্টর সক্রেটিস সালেনো, গভর্ণর অফিসের ডিস্ট্রিক্ট ডাইরেক্টর নেথালিয়া ফারনেনডেজ, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ডাইরেক্টর আবদুল গাফফার চৌধুরী খসরু,
সদস্য নূর উদ্দিন, এ ইসলাম মামুন, আবদুর রহিম ও তফাদার রৌফ, কমিউনিটি এক্টিভিস্ট মো. আব্দুল খালেক এবং এডভোকেট আশরাফ চৌধুরী মিন্টু।
সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার, আফজাল ও ডা. শাহনাজ আলমের গানে মাতোয়ারা ছিলেন প্রবাসীরা। জাকির
হোসেনের উপস্থাপনায় শিল্পীদের জমকালো এ পরিবেশনা শুধু বাংলাদেশীরাই নয়, ভীনদেশীরাও দারুণভাবে উপভোগ করেন।
‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’ এর সভাপতি মোহাম্মদ এন মজুমদার ও সাধারণ সম্পাদক নজরুল হক এ উৎসবে যোগদান ও
সার্বিক সহযোগিতার জন্য প্রবাসী বাংলাদেশি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। তারা বলেন, নতুন প্রজন্মসহ মূলধারায় বাঙালী সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে আয়োজন করা হয় নির্মল বিনোদনের এ উৎসব।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি