নিউইয়র্কে বাংলাদেশি গ্রোসারিতে ডাকাতি ও গুলি : দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের এস্টোরিয়ায় বাংলাদেশি বনফুল গ্রোসারিতে ডাকাতি এবং গ্রোসারি মালিককে গুলি করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশি কমিউনিটি। স্থানীয় সময় রবিবার ঘটনাস্থলের কাছে অনুষ্ঠিত সমাবেশ থেকে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা দাবি করা হয়। সমাবেশ থেকে নিউইয়র্কের পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানানো হয় ডাকাতির ঘটনায় জড়িত ৪ জনের মধ্যে দু’জনকে গ্রেফতার করার জন্যে। অপর দু’জনকেও অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।


সমাবেশে বক্তব্য দেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ও ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আজিমুর রহমান বোরহান, সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি বদরুল হক খান, সাবেক সভাপতি বদরুন নাহার খান মিতা, ডেমক্র্যাটিক পার্টির সংগঠক মোহাম্মদ মুিজবর রহমান, ফখরুল আলম, ফখরুল ইসলাম দেলোয়ার, রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, বিয়ানীবাজার সমিতির সাবেক সভাপতি মাসুদুল হক ছানু, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, কমিউনিটি এ্যাক্টিভিস্ট এমাদ চৌধুরী, আহসান হাবিব, আয়োজকদের অন্যতম মো. জাবেদউদ্দিন প্রমুখ। বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব নিউইয়র্কসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, পেশাজীবী ও আঞ্চলিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি অধ্যুষিত ২৯-১১ ৩৬ এভিনিউতে বনফুল গ্রোসারিতে গত ১৭ নভেম্বর রাতে ডাকাতি হয়। এ সময় দোকান মালিক রাসেল আহমেদ গুলিবিদ্ধ হন। ডাকাতির দু’সপ্তাহ পর এ ঘটনায় জড়িত ৪ জনের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ। এরা হলো হানিবল আলী (৫৫) এবং লুইস জায়েস (২৫)। পুলিশ জানায়, আলী এবং জায়েস-সহ আরেক দুর্বৃত্ত গ্রোসারির ভেতরে ঢুকেছিল পুলিশ পরিচয়ে। ওরা পুলিশের নকল ব্যাজও প্রদর্শন করে। আরেকজন ছিল গ্রোসারির সামনে গাড়িতে। চারজনই ছিল মুখোশধারী। গ্রেফতার দুই ডাকাতের বিরুদ্ধে ফার্স্ট এবং সেকেন্ড ডিগ্রি সশস্ত্র ছিনতাই এবং অস্ত্র বহনের সেকেন্ড ডিগ্রির অভিযোগ দায়ের করা হয়েছে কুইন্স ক্রিমিনাল কোর্টে। এসব অপরাধ প্রমাণিত হলে একেকজনের ২৫ বছর কারাদণ্ড হতে পারে বলে সরকারী আইনজীবীরা জানান। এ দু’জনকে ১২ ডিসেম্বর আদালতে হাজির করা হবে।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








