Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশীর ওপর হামলার প্রতিবাদে বিশাল র‌্যালি, সমাবেশ : বর্ণবৈষম্যমূলক হামলা, ছিনতাইসহ যেকোন অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশ বিভাগের

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: October 20, 2017 | 10:39 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশীদের ওপর ছিনতাইকারীসহ অন্যান্য সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় ২০ অক্টোবর শুক্রবার দুপুর ২টায় ব্রঙ্কসের বাঙালী অধ্যুষিত স্টারলিং-বাংলাবাজার এলাকায় বাংলাদেশী কমিউনিটি অব ব্রঙ্কস আয়োজন করে এই কর্মসূচির। বাংলাবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে র‌্যালিটি ইউনিয়নপোর্ট রোডে গিয়ে শেষ হয়। জুমার নামাজের পরপরই কর্মসুচিতে বাংলাবাজার জামে মসজিদের মুসল্লীসহ জড়ো হন দল-মত-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী। তারা বাংলাদেশীদের ওপর ছিনতাইকারীসহ অন্যান্য সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। র‌্যালি থেকে ’ছিনতাইকারী-সন্ত্রাসীমুক্ত ব্রঙ্কস চাই’ সহ নানা শ্লোগান দেয়া হয়। কর্মসুচি চলাকালে গ্লিব এভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় সংক্ষিপ্ত এক সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, নিউইয়র্ক সিটির সাবেক পুলিশ কমিশনার জো রামোস এবং ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাত। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ৪৩ পুলিশ প্রিসেনক্টের কমান্ডিং অফিসার ইন্সপেক্টর ফাস্টো বি পিসারডো, ৪৫ পুলিশ প্রিসেনক্টের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের অফিসার জন সাউহরাডা সহ পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ কমিউনিটির নের্তৃবৃন্দও এসময় উপস্থিত ছিলেন।সমাবেশে আলহাজ গিয়াস উদ্দিন ব্রঙ্কসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ছিনতাইকারীসহ অন্যান্য সন্ত্রাসী হামলার উল্লেখ করে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।ভিকটিম মুশফিকুর চৌধুরী রাহাত তার ওপর ছিনতাইকারীর হামলার বিবরণ দিয়ে এ র‌্যালি আয়োজনের জন্য বাংলাদেশী কমিউনিটিকে বিশেষ ধন্যবাদ জানান।
সমাবেশে পুলিশের পক্ষ থেকে বাংলাদেশী কমিউনিটির নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা জানান হয়। বর্ণবৈষম্যমূলক হামলা, ছিনতাইসহ যেকোন অপরাধমূলক কার্যকলাপ বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করা হয় এসময়। কোন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে পরামর্শও দেয়া হয়। পুলিশি টহল বাড়ানো, পুলিশের নজরদারি জোরদারসহ অপরাধ প্রবন বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনেরও আশ্বাস প্রদান করা হয়।উল্লেখ্য, ব্রঙ্কসে মুশফিকুর চৌধুরী রাহাত নামে এক বাংলাদেশী যুবক ছিনতাইকারীর হামলার শিকার হন গত ১৪ অক্টোবর শনিবার। রাত প্রায় সাড়ে দশটায় ব্রঙ্কসের গ্লিব এভিনিউ ও গ্লোভার স্ট্রিট এলাকায় কিউ এনালিস্ট মুশফিকুর চৌধুরী রাহাত (২৬)কে তিন স্পেনিস যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। সেন্ট রেমন্ড ও গ্লোভার স্ট্রিট এভিনিউ এলাকায় বসবাস করেন ভিকটিম রাহাত। তার দেশের বাড়ি সিলেটের আম্বরখানায়।এর আগে গত ২৭ সেপ্টেম্বর ব্রঙ্কসে বৃহত্তর কুমিল্লা সমিতির সিনিয়ার সহ সভাপতি মো. খবির উদ্দিন ভূইয়া (৫৮) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রাত প্রায় আট টায় ব্রঙ্কসের ক্যাসেলহিল সাবওয়ের অদূরে ক্যাসেলহিল এবং স্টারলিং এভিনিউর কর্ণারে খবির উদ্দিন ভূইয়া কে ৪/৫জন যুবক এলোপাতারি কিল ঘুষি মেরে মারাত্মক জখম করে। খবির উদ্দিন ভূইয়ার দেশের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তিনি সপরিবারে দীর্ঘদিন ওই এলাকায় বসবাস করছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV