নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ইন্টারফেইথ ইফতার : ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম : সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মানবিকতায় উজ্জ্বীবিত হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে মুলধারার অন্যতম সংগঠন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর ইন্টারফেইথ ইফতার মাহফিল। স্থানীয় সময় গত ৪ জুন রোববার বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ’র গোল্ডেন প্যালেস পার্টি হলে এ ব্যতিক্রমী
ইফতার পার্টির আয়োজন করা হয়। বিএসিসি’র এই ৩য় বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টিতে সভাপতিত্ব করেন বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিল’র প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ইন্টারফেইথ ইফতার ২০১৭ এর চেয়ারম্যান এবং বিএসিসি’র ডাইরেক্টর অব ওয়েল ফেয়ার সার্ভিসেস আলমাছ আলী। ইফতার মাহফিলে নিউইয়র্কে মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, কমিউনিটি বোর্ড মেম্বার, বিভিন্ন কমিউনিটি ও ধর্মীয় নের্তৃবৃন্দ, ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিভিন্ন ধর্ম, সম্প্রদায় ও কমিউনিটির মধ্যে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা সুদৃঢ় করণে বিশেষ ভূমিকা রাখবে এ আয়োজন। তারা বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে ইন্টারফেইথ ইফতার বিরাট ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা লন্ডনের বর্বরেচিত সন্ত্রাসী ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। বক্তারা বলেন, বিশ্ব মানব সম্প্রদায়, সভ্যতা ও সংস্কৃতি এখন ভয়াবহ সন্ত্রাসের ঝুঁকির মধ্যে। মানবতার শত্রু উগ্রবাদী সন্ত্রাসীরা দেশে দেশে নিরীহ মানুষ হত্যা করছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ব্রঙ্কস ইসলামিক কমিউনিটি সেন্টারের ইমাম মোহাম্মদ শফিক রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। বলেন, রমজান মাসেই পবিত্র কুরআন অবতীর্ণ হয়। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তিনি ইসলামে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা, সাম্প্রদায়িক সম্প্রীতির বিভিন্ন দিক উল্লেখ করে বলেন, ইসলাম
শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয়, কাজের মাধ্যমে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে।
অন্যান্য ধর্মীয় নের্তৃবৃন্দও স্ব স্ব ধর্মীয় গ্রন্থের আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় ভ্রাতৃত্ববোধ, শান্তি ও সহমর্মিতার শিক্ষাণীয় দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে মূলধারার নের্তৃবৃন্দ বাংলাদেশী কমিউনিটির অগ্রযাত্রার ভূঁয়সী প্রশংসা করে বলেন, আমেরিকার অর্থনীতি, রাজনীতিসহ নানা ক্ষেত্রে বাংলাদেশীরা অবদান রাখছে।
বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক নজরুল হক ও সাংবাদিক আশরাফুল হাসান
বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, নিউইয়র্ক সিটি মেয়র অফিসের কমিউনিটি এ্যাফিয়ার্স ইউনিটের সিনিয়ার এডভাইজার ড. সারা সাইয়েদ, মার্কস হোম কেয়ার এজেন্সীর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মারটিন গেনজ, কংগ্রেসম্যান হোজে সেরানোর প্রতিনিধি, বিএসিসি‘র সহ সভাপতি
সাখাওয়াত আলী, ডাইরেক্টর অব সোসাল সার্ভিসেস তোফায়েল চৌধুরী, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, ডাইরেক্টর অব এডুকেশন সার্ভিসেস ও মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, ডাইরেক্টর অব পাবলিক রিলেশন আবদুল ডব্লিউ চৌধুরী, ডাইরেক্টর অব উইমেন এফেয়ার্স ফারজানা রহমান, ডাইরেক্টর অব হেলথ সার্ভিসেস ডা. মিতা চৌধুরী, ডাইরেক্টর অব প্রেস এন্ড পাব্লিকেশন হারুন আলী, ডাইরেক্টর অব পাবলিক সেফটি
কমরেড আকসাদ আলী, বিশিষ্ট রাজনীতিক যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ ও সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, বাংলাদেশ-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির সাবেক
প্রেসিডেন্ট আবদুস শহীদ, প্রেসিডেন্ট সোলায়মান আলী ও সাধারণ সম্পাদক মোঃ শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস’র সাবেক সভাপতি মাহবুব আলম ও সভাপতি সাহেদ আহমদ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন. বাংলাদেশি-আমেরিকান কালচারাল এসোসিয়েশন ইনককের সভাপতি আব্দুল হাসিম হাসনু ও সাধারণ সম্পাদক আহবাব হোসেন চৌধুরী, অয়েল কেয়ার হেলথ প্ল্যানের সিনিয়ার ম্যানেজার সালেহ আহমেদ, আরবান হেলথ প্ল্যানের মেহেরুন্নেসা জোবাইদা, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সালসহ মূলধারার ও কমিউনিটির আরো অনেকে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আইয়ান আলম।
ইফতার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাইম টিভির প্রেসিডেন্ট আবু তাহের, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ ও চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির আউটরিচ ডাইরেক্টর সৈয়দ ইলিয়াস খসরু, এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, ব্যবসায়ী সাইদ আল ওয়াহিদ নাজিম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের কামাল উদ্দিন,
কমিউনিটি এক্টিভিস্ট নূরে আলম জিকু, মাস্টার খলিলুর রহমান, লুৎফুর রহমান চৌধুরী, মোহাম্মদ শাহ আলম, আবদুর রহিম, বোরহান উদ্দিন, আবদুল তিতুমির, দেবব্রত পোদ্দার, সৈয়দ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ আলী, বজলুর রশিদ, তরুণ সাহা, রাশেদ মজুমদার, ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক, মামুন রহমান, পলি শাহিনা, আম্বিয়া বেগম অন্তরা তানিমসহ বাংলাদেশী কমিউিনিটির নের্তৃবৃন্দ, রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নের্তৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী।
অনুষ্ঠানে মুলধারার সহযোগি সরব সংগঠন বিএসিসি’র পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এওয়ার্ড প্রদান করা হয়।
এওয়ার্ড প্রাপ্তরা হলেন, মার্কস হোম কেয়ার এজেন্সীর প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মারটিন গেনজ, ব্রঙ্কস ইসলামিক কমিউনিটি সেন্টারের ইমাম মোহাম্মদ শফিক, কমিউনিটি এডভোকেট বিশপ ডেভিড মালডোনাডো, সিডাব্লিউএ লোকাল ১১৮২ এর প্রেসিডেন্ট সায়েদ এ রহিম, নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের কমিউনিটি এফেয়ার্স ব্যুরোর
কমান্ডিং অফিসার লেপটেনেন্ট আদেল রানা, ব্রঙ্কস পূজা কমিটির পুরোহিত স্বপন পাল, বিএসিসি‘র ডাইরেক্টর অব পাবলিক সেফটি কমরেড আকসাদ আলী এবং জুইস কমিউনিটির রাব্বি জিভি গ্লুক।
ইন্টারফেইথ ইফতার ২০১৭ উদযাপন উপলক্ষে হারুন আলীর সম্পাদনায় একটি নিউজ লেটার প্রকাশ করা হয়। অনুষ্ঠানের স্পন্সর ছিল মার্কস হোম কেয়ার, আরবান হেলথ প্ল্যান, আরএমএফডব্লিউ ল, পার্কচেস্টার মেডিকেল, অয়েল কেয়ার হেলথ প্ল্যান, স্টারলিং ফার্মেসী, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটি এবং হোম চয়েস।
ইফতার মাহফিলে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসিসি‘র কর্মকর্তারা। তারা জানান, সংগঠনটি শ্রমজীবী, কর্মজীবী গণমানুষের অধিকার রক্ষা, নূতন ইমিগ্র্যান্টদের মূলধারায় সম্পৃক্ত, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। এছাড়া বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমসহ সংগঠনটি প্রতি বছর বাংলাদেশ ডে প্যারেড, ইন্টারফ্রেইথ ইফতার ও রয়েল বেঙ্গল পথমেলার মাধ্যমে কমিউনিটি, বাঙালী কৃষ্টি ও সাংস্কৃতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির সেতুবন্ধনেও কাজ করছে সংগঠনটি।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’