Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 80 বার

প্রকাশিত: December 28, 2017 | 10:35 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে উৎসব আমেজে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে গত ২৪ ডিসেম্বর রোববার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদের সভাপতিত্বে এবং তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী ও উদযাপন কমিটির সদস্য সচিব শাহ রাহিম শ্যামলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল চেযারম্যান ডেইজি সারওয়ার, আমন্ত্রিত অতিথি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র’র কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত চৌধুরী, 
মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, মূলধারার রাজনীতিক ক্যারল রবিনসন, প্রফেসর সায়েম মোন্তাকিম, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সাধারণ সম্পাদক জামাল হুসেন ও বৃহত্তর কুমিল্লা সোসাইটি’র সিনিয়ার ভাইস প্রেসিডেন্ট খবির উদ্দিন ভূইয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মশকুরুল হক, উদযাপন কমিটির আহ্বায়ক ফয়ছল আহমেদ চৌধুরী, সমন্বয়কারী হিমেল চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, তানিম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করে বলেন, প্রবাসে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস। তাহলেই তারা বাংলাদেশকে জানবে, ভালবাসবে। তুলে ধরবে বাংলাদেশকে। বয়ে আনবে বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান। সংগঠনের সভাপতি শামীম আহমেদ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পী ন্যান্সী খান এতে সঙ্গীত পরিবেশন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV