Thursday, 4 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: July 5, 2016 | 2:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। গত ৪ জুলাই সোমবার ম্যানহাটানের আপস্টেটে আন নূর ইসলামিক সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশী আমেরিকান এসোসিয়েশনের সভাপতি আলহাজ কেরামত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মোখলেসুর রহমানের পরিচারনায় অনুষ্ঠানে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মনসুর আলী, সার্জন মনির উদ্দিন, মাস্টার জুনেদ আহমেদ, আলহাজ্ব ছমির আলী, আয়োজক সংগঠনের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম, সহ সভাপতি আলহাজ আতাউর রহমান ও আ: ওয়াদুদ তালুকদার, কার্যকরী সদস্য শাহজাহান চৌধুরী, মিনহাজ্ব আলী, এনামুল হক, জালাল উদ্দিন, শাহী ইসলাম, মাহির আলী প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। ইসলামের নামে মানুষ হত্যা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে, যারা এ ধরণের ঘৃনিত কাজে লিপ্ত তারা মুসলমান ও ইসলামের শত্রু বলে মন্তব্য করা হয়। এসময় বাংলাদেশের গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
ইফতার মাহফিলে দেশ, জাতি, মুসলিম উম্মাহসহ বিশ্ব মানবতার জন্য আল্লাহর রহমত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন অধ্যাপক মোখলেসুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV