নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের চাঁদ রাত মেহেদী উৎসব
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য চাঁদ রাত মেহেদী উৎসব। স্থানীয় সময় ঈদের আগের দিন ৫ জুলাই মঙ্গলবার রাতে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ’র নিরব রেষ্টুরেন্টে জমজমাট এ মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাকসুদা আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মূলধারার রাজনতিক মো. এন মজুমদার, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, মামুন’স টিউটোরিয়ালের ডাইরেক্টর ডা. নাহিদ খান, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক ও মিলিনিয়াম টিভিইউএসএ’র প্রধান সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, এনটিভি ইউএস অফিসের বার্তা প্রধান আবিদুর রহিম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, ব্যান্ডস-এর সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট, জে মোল্লা সানী, আবদুল তিতুমির, নাসির, আম্বিয়া বেগম অন্তরা প্রমুখ।
বক্তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহ্যবাহি কৃষ্টি কালচারকে জানতে ও লালন করতে পারবে। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী আলোচিত এ মেহেদী উৎসবে মেতে ওঠেন। গভীর রাত পর্যন্ত চলা এ অনুষ্ঠানে প্রবানেসের জনপ্রিয় শিল্পী ন্যান্সী খান, জাকিরসহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া