নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি এবং তিতাস মাল্টি সার্ভিস’র যৌথ আয়োজনে বিজয় দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি এবং তিতাস মাল্টি সার্ভিসেস। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়াল মিলনায়তনে গত ১১ ডিসেম্বর রোববার যৌথভাবে আলোচনা, লিগেল সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ এবং কীনোট স্পিকার ছিলেন তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী।
রুহেল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাইকেল বেল্টজার, কেরল রবিনসন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মোসাব্বির, ফয়ছল আহমেদ চৌধুরী, মো. গিয়াস উদ্দিন, শাহ রাহিম শ্যামল, মশকুরুল হক, ইকবাল হোসেন, কবি আল ফয়েজ, ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক প্রমুখ।
সেমিনারে প্রবাসীদের অধিকার সমুন্নত রাখতে বক্তারা ইমিগ্রেশন, ধর্ম, বর্ণ মাইনরিটিদের অধিকার, চিকিৎসা ও শিক্ষা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পঁয়তাল্লিশতম বিজয় দিবসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভাসিত বাংলাদেশ একাত্তরের চেতনায় জেগে ওঠার সময় এসেছে।
অনুষ্ঠানে সমবেত জাতীয় সংগীত পরিবেশিত হয়। শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। প্রবাসের জনপ্রিয় শিল্পী জিল্লুর রহমান, বাবলী হক, শাহনাজ বেগম প্রমুখ এতে সঙ্গীত পরিবেশন করেন। বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির কর্মকর্তারা।
- Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
- জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK