নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির স্বাধীনতা দিবস উদযাপন : জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে উৎসব আমেজে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটি। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে গত ৩ এপ্রিল রোববার আলোচনা ও মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদ এবং যৌথভাবে পরিচালনায় ছিলেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবদুল খালেক ও সদস্য সচিব জহিরুল রুহেল চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমন্ত্রিত অতিথি মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন, তিতাস মাল্টি সার্ভিস’র প্রেসিডেন্ট মেহের চৌধুরী, তারেক আহমেদ, প্রফেসার সায়েম মোস্তাকিম, ক্যারল রবিনসন, কমিউনিটি এক্টিভিস্ট মো. গিয়াস উদ্দিন, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন. আবদুল মোসাব্বির, ফয়ছল আহমেদ চৌধুরী, উদযাপন কমিটির সমন্বয়কারী শাহ রাহিম শ্যামল, সংগঠনের সাধারণ সম্পাদক মশকুরুল হক, মারুফ চৌধুরী, লোকমান হোসেন প্রমুখ।
অনুষ্ঠান থেকে নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান হয়। এসময় নিহত জাকির খানের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কমিউনিটি নের্তৃবৃন্দের প্রতি আহ্বান জানান হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে, তাহলেই তারা বাংলাদেশকে জানতে ও বুঝতে পারবে। তাদের মধ্যে তৈরী হবে দেশ প্রেম। উদ্বুদ্ধ হবে মার্তৃভূমিকে ভালোবাসতে।
অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বিশিষ্ট মুক্তিযোদ্ধা কায়সার চিশতীকে সম্মাননা জানান হয়। সংগীত পরিবেশন করেন কবি আল ফয়েজ।
বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির সদস্যরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠান স্পন্সর এটর্নী মঈন চৌধুরী ও স্টারলিং ফার্মেসী।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ