Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী নাজমা খানমের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিশাল সমাবেশ, প্রবাসীদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: September 2, 2016 | 1:27 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশী নাজমা খানমের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং বাংলাবাজার এভিনিউ এলাকায় বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাজমা খানমের নৃশংস হত্যাকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রবাসীদের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান হয়।BACC_Pic_2
বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল এর সভাপতিত্বে এবং সেক্রেটারী নজরুল হকের পরিচালনায় সমাবেশে বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ডাইরেক্টর আবদুল গাফ্ফার চৌধুরী খসরু, বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক নূর উদ্দিন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এন ইসলাম মামুন, কমিউনিটি এক্টিভিস্ট দিদারুল ইসলামসহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ সমাবেশে।
সমাবেশে আইনজীবি মো. এন মজুমদার ধর্মীয় বিদ্বেষমূলকভাবে নাজমা খানমকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। তিনি বলেন, মুসলিম পোশাক পরিহিত ৬০ বছর বয়েসী নাজমা খানমের কাছে থেকে কিছুই নেয়নি দুর্বৃত্ত। তাই এটি হেইট ক্রাইম ছাড়া আর কি হতে পারে। তিনি বলেন, বাংলাদেশীদের ওপর অব্যাহত সন্ত্রাসী হামলার ঘটনায় প্রবাসীরা ভীত-সন্ত্রন্ত হয়ে পড়েছেন।
তিনি বর্ণবৈষম্য হামলাসহ সকল সন্ত্রাসী হামলা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা সম্প্রতি নিউইয়র্কে বাংলাদেশীদের ওপর বেশ কটি হামলাসহ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা উল্লেখ করে এসব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য মেয়রের প্রতি জোর দাবি জানান।
সমাবেশ থেকে সন্ত্রাসী বর্ণবাদী হামলার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। এসময় বর্ণবৈষম্য হামলা বিরোধী বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্ল্যা কার্ড বহন করা হয়।
সমাবেশে নিহত নাজমা খানমের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন অলিউর রহমান।
উল্লেখ্য, নিউইয়র্কে গত ৩১ আগস্ট বুধবার স্থানীয় সময় রাত সোয়া ৯টায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারান ৬০ বছর বয়েসী বাংলাদেশী নাজমা খানম। তাকে নিউইয়র্ক সিটির কুইন্সে জ্যামাইকা হিল্্স এলাকায় উপর্যূপরি ছুরিকাঘাতে নিষ্ঠুরভাবে খুন করা হয়। স্বামীসহ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় নিজ বাসার দু’ব্লকের মধ্যে ১৬০-১২ নরম্যাল রোডে শরীয়তপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা নাজমা খানমকে হত্যা করা হয়।
নিউইয়র্ক মুসলিম পুলিশ অফিসার এসোসিয়েশনের সদস্য মোহাম্মদ কবিরের খালা নাজমা খানম ৩ সন্তানের মা। তার এক সন্তান নিউইয়র্কে এবং অপর দু’জন থাকেন বাংলাদেশে।
এর আগে গত ১৩ আগস্ট ওই এলাকার কাছাকাছি দূরত্বে ওজনপার্কে গুলি করে হত্যা করা হয় বাংলাদেশী ইমাম মাওলানা আলাউদ্দিন আকঞ্জি (৫৫) এবং তার সাথী তারা মিয়া (৬৪) কে। ওই হত্যাকান্ডের মামলায় গ্রেফতার করা হয়েছে অস্কার মরেল (৩৫) নামক এক হিসপ্যানিককে।
উল্লেখ্য, এখন পর্যন্ত ইমামসহ দুই বাংলাদেশীকে হত্যার ঘটনাকেও ‘হেইট ক্রাইম’ হিসেবে উল্লেখ করা হয়নি। এ নিয়ে প্রবাসী বাংলাদেশীসহ মুসলিম আমেরিকানরা ক্ষুব্ধ।
এদিকে, ইমাম হত্যাকান্ডের ১৭ দিনের ব্যবধানে বিনা কারণে নাজমা খানমকে হত্যার ঘটনায় প্রবাসীরা ভীত-সন্ত্রন্ত হয়ে পড়েছেন। চোরাগুপ্তা হামলার শিকার হওয়ায় কেউই এখন নিরাপদ বোধ করছেন না।
বিশেষ করে বিগত কয়েক মাসে নিউইয়র্কে বাংলাদেশীদের ওপর বেশ ক’টি নিষ্ঠুর হামলার ঘটনায় বাংলাদেশী কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ