নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’র ঈদ উপহার : টিকিট প্রতারনা
হাবিব রহমান : প্রবাসী বাংলাদেশীদের জন্য নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার সুনামখ্যাত(!) প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এর ঈদ উপহার –টিকিট প্রতারনা। তাদের থেকে বাংলাদেশীরা বিমান টিকিট কিনেছেন, টাকা দিয়েছেন- কিন্তু সংশ্লিষ্ট এয়ার লাইনে তারা বুকিং ই দেয়নি। ব্রঙ্কস টু জ্যামাইকা, ওজনপার্ক টু ব্রুকলীন সহ নিঊইয়র্কের সমগ্র বাংলাদেশী কমিউনিটিতে এটাই গত তিন দিন ধরে টক অব দ্য টাউন। গতকাল (বুধবার) পর্যন্ত ৩০০ প্রতারনার ঘটনার কথা জানা গেছে। অনেকে বলছেন তা হাজার ছাড়িয়ে যাবে। সংখ্যাটা আজকে আরো বাড়বে। কাকে বিশ্বাস করবে আমাদের কমিউনিটির লোকজন?
ছবিতে বাংলাদেশী আফতাব উদ্দীন খানকে দেখা যাচ্ছে তিনি তার টিকিট নিয়ে কমিউনিটি নেতা আ:হাসিম হাসনুকে দেখাচ্ছেন কোন একটা ঊপায় খুঁজে বের করে দেয়ার জন্য। ৪টা টিকিট কিনেছিলেন তিনি পরিবার নিয়ে দেশে যাবেন বলে। এই ঈদকে সামনে নিয়ে তার চোখে আনন্দ নয় হতাশার কালেছায়া বিরাজ করছে।
ব্রঙ্কসের বাসিন্দা কাজী আ: অদুদ. সেবুল খান মাহবুব সহ আমার জানা মতে আরো কয়েকটি পরিবার এখান থেকে টিকিট কেটে এখন চোখে শর্ষে ফুল দেখছেন। একজন বাংলাদেশীকে বিশ্বাস করাটাই কি তাদের অপরাধ ছিলো?
শুনেছি জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজন্যাস এসেসিয়েশন (জেবিবিএ) সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন। ওয়ার্ল্ড ওয়াইড জেবিবিএ’র সদস্য। এ উদ্যোগ তারা নিতেই পারেন। যদি তাই হয় তাহলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের পদক্ষেপ গুলি ভুক্তভুগিদের জানতে দিন।তাদের আশ্বস্ত করুন। বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ এ সমস্যা সমাধানে আপনারাও এগিয়ে আসুন। ব্যাপারটা কে ছোট করে দেখবেন না প্লিজ!
কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ আপনাদেরও বলছি যারা আজ ওয়ার্ল্ড ওয়াইডের হাতে জিন্মি হয়েছে তারাও আপনাদের আমাদের ভাই। তাদের বিপদে আপনারাও সহানুভূতির হাত বাডিয়ে দিন। সহমর্মিতার নিয়ে এগিয়ে আসুন। (হাবিব রহমান, বার্তা সম্পাদক, সাপ্তাহিক বাংলা পত্রিকা, নিউইয়র্ক।) ফেইসবুক থেকে
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ