Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী রিফাতের অকাল মুত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: October 19, 2017 | 4:02 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অকালেই ঝড়ে গেলেন বাংলাদেশী রিফাত (২৩)। চলে গেলেন না ফেরার দেশে। নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ অক্টোবর বুধবার ভোর ৪টায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। তার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ-বিক্রমপুরের টঙ্গীবাড়ী। রিফাত টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বকর মল্লিকের পুত্র। তার অকাল মৃত্যুতে প্রবাসী মুন্সীগঞ্জ-বিক্রমপুরবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। খবর ইউএনএ’র।

মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক’র সভাপতি শাহাদৎ হোসেন বুধবার ইউএনএ প্রতিনিধিকে জানান, দুই সপ্তাহ আগে ম্যানহাটানে কাজ করার সময় রিফাত মারাত্বক আহত হন। ঘটনার সময় সে সাইকেল চালিয়ে ডেলিভারীর কাজ করছিলেন। পরবর্তীতে তাকে ম্যানহাটানের আর্মস্টারডাম এভিনিউ ও ১১৩ স্ট্রীটস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৪টার দিকে তার মৃত্যু ঘটে।

রিফাত ইমিগ্র্যান্ট হয়ে চলতি বছরের ১২ জুলাই যুক্তরাষ্ট্র আসেন। তারা দুই ভাই ও দুই বোন ছিলেন। তার এক বোন কানাডায় বসবাস করেন। আর বাবা-মা ও অন্য এক ভাই ও বোন নিউইয়র্কে বসবাস করছেন। রিফাতের বাবা-মা নিউইয়র্কের লং আইল্যান্ড সিটিতে বসবাস করলেও রিফাত জ্যামাইকা এলাকায় বসবাস করতেন বলে কমিউনিটি নেতা শাহাদৎ হোসেন জানান।

রিফাত-এর মরদেহ বাংলাদেশে তার গ্রামের বাড়ীতে দাফন করা হবে বলে জানা গেছে। এজন্য প্রস্তুতি চলছে। এদিকে রিফাত-এর অকাল মৃত্যুতে মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক’র পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

শোক সভা: একই দিন ঢাকায় মৃত্যুবরণকারী মুন্সীগঞ্জ-বিক্রমপুরের কৃতি সন্তান, ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি নূরুল ইসলাম অনু ও অকাল প্রয়াত রিফাত স্মরণে সভাপতি মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশন ইউএসএ ইনক’র পক্ষ থেকে ২০ অক্টোবর শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ নিউ মেজবান রেষ্টুরেন্টে এক শোক সভার আয়োজন করা হয়েছে বলে সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV