Friday, 19 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা’ শীর্ষক সেমিনার

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: December 21, 2017 | 8:26 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2003214766362979/

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘১৯৯১ সালে বাংলাদেশের ওপর দিয়ে সাবমেরিন ক্যাবল স্থাপনের আবেদন প্রত্যাখান করা হয় এই বলে যে, তাহলে বাংলাদেশের কোন তথ্যই গোপন থাকবে না। সবকিছু পাচার হয়ে যাবে। আর এভাবেই বিএনপি বাংলাদেশকে পিছিয়ে রাখার গভীর ষড়যন্ত্র চালিয়েছিল’-এ অভিযোগ করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম।

১৯ ডিসেম্বর মঙ্গলবার রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে ‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা’ শীর্ষক সেমিনারে আমিনুল ইসলাম আরো বলেন, ‘সে সময় যদি সাবমেরিন ক্যাবল স্থাপন করা হতো, তাহলে বাংলাদেশ আজ অনেক ওপরে উঠতো। তবে জাতির জনকের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ রচনার পথে অনেক অগ্রসর হয়েছি আমরা। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি উন্নয়নে একিভ’ত। ইতিমধ্যেই তার সুফল হিসেবে নি¤œ-মধ্যম আয়ের মর্যাদালাভে সক্ষম হয়েছে বাংলাদেশ। এখন কাজ চলছে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ রাষ্টে্রু পরিণত করার।’

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এ সেমিনারে আমিনুল ইসলাম আরো উল্লেখ করেন, ‘বিশ্বের সৎ রাষ্ট্র নায়কের ১০ জনের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম তৃতীয় স্থানে। এরচেয়ে বড় অহংকারের আর কি হতে পারে। বিএনপি-জামাতের শাসনামলে দুর্নীতিতে টানা ৩ বারের চ্যাম্পিয়ন  হয়েছিল বাংলাদেশ। এখন আর সে অপবাদ নেই’।

সেমিনারে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান এবং সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সেক্রেটারি ভারপ্রাপ্ত আব্দুস সামাদ আজাদ। বিষয়বস্তুও ওপর আলোচনায় আরো অংশ নেন সহ-সভাপতি লুৎফুল করিম, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম এবং মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, আব্দুল হামিদ প্রমুখ।

সকল বক্তাই সামনের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে গনজোয়ার সৃষ্টির সংকল্প ব্যক্ত করেন। নিজ নিজ এলাকার লোকজনকে নৌকা মার্কায় ভোট দানে উৎসাহিত করার প্রত্যয়ও ব্যক্ত করেন। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV