নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান নাইজেরিয়ায় রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল পেশাদার কূটনীতিক মো. শামীম আহসান নাইজেরিয়ায় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেয়েছেন। আফ্রিকার দেশ আবুজা সরকার তাকে গ্রহণে অনাপত্তি (এগ্রিমো) প্রদানের পর পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। বুধবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিক শামীম ১৯৯৩ সালের এপ্রিলে সরকারি চাকরিতে যোগ দেন। গত প্রায় ৩ বছর ধরে তিনি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্বে রয়েছেন। চাকরি জীবনে তিনি ওয়াশিংটন, রোম, নাইরোবি, দোহা এবং কুয়েতের বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় ইউরোপ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক ছাড়াও বিভিন্ন পদে কাজ করেছেন।
ঢাকা এবং বিদেশে কূটনৈতিক অ্যাসাইমেন্টে থাকাকালে তিনি বহু আন্তর্জাতিক সস্মেলনে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স থেকে উচ্চতর ডিগ্রি নেয়া শামীম আহসান ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে নিরাপত্তা, কৌশলগত এবং উন্নয়ন বিষয়ে এনডিসি কোর্সও সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ১৯৯৭ সালে ইউনিভার্সিটি অব কুয়েত থেকে আরবি ভাষার ওপরও কোর্স করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘লিবারেশন ওয়ার: ফ্রেন্ডস অব বাংলাদেশ’ এর প্রকাশনার সঙ্গেও জড়িত ছিলেন তিনি। কূটনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তার দুইটি বইও রয়েছে।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং