নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলাম জামিনে মুক্ত, ২৮ জুন মামলার শুনানী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট, নিউইয়র্ক : গৃহকর্মীকে নির্যাতন, শ্রমপাচার, মজুরি দাবি করায় মারধোর এবং দেশে স্বজনকে হত্যার হুমকি ইত্যাদি অভিযোগে গ্রেফতার হওয়া নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলাম (৪৫) ৩৬ ঘন্টা পর ১৩ জুন মঙ্গলবার ইফতারের ৮ মিনিট আগে জামিনে মুক্তিলাভ করেছেন। কন্সাল জেনারেল শামীম আহসান জেলগেইট থেকে এনআরবি নিউজকে এ তথ্য জানিয়ে বলেন, ব্রঙ্কসে ভারনন সি বেইন কারেকশনাল সেন্টারে (Vernon C. Bbain Correctional Facility) তাকে রাখা হয়েছিল। ৫০ হাজার ডলার বন্ডে তাকে মুক্ত করা হয়।
১২ জুন সোমবার সকালে নিউইয়র্কের পুলিশ শাহেদুলকে গ্রেফতার করেছিল তার কুইন্সের বাসা থেকে। তার এ গ্রেফতারে তীব্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে প্রবাসীদের মধ্যে। ক’টনীতিক হিসেবে ন্যূনতম সুবিধা তাকে দেয়া হয়নি বলে অভিযোগ করে অনেকে বলেছেন, গ্রেফতারের মত চরম পদক্ষেপ গ্রহণের আগে তাকে নোটিশ প্রদান করা যেত। সচরাচর যা অন্যদেশের ক’টনীতিকদের জন্যে করা হয়। এমনকি ৪ বছর আগে বাংরাদেশের কন্সাল জেনালে মুনিরুল ইসলামকে নোটিশ প্রদানের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছিল।
এ প্রসঙ্গে সাবেক পাবলিক ডিফেন্ডার এবং যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের এটর্নী এ্যাট ল’ মঈন চৌধুরী এনআরবি নিউজকে বলেন, অভিযোগটি গুরুতর, যে কারণে জামিনের পরিমাণ ৫০ হাজার ডলার ধার্য করা হয়। তবে যেহেতু অভিযোগ করার এক বছরের বেশী সময় পর তাকে গ্রেফতার করা হয়েছে, তাই সরকার পক্ষের আইনজীবীর কাছে কি প্রমাণ আছে তা বিচার শুরুর আগেই জানা যাবে। তবে যথাযথভাবে শুনানী পরিচালনা করলে এই মামলায় ডেপুটি কন্সাল জেনারেল নির্দোষ প্রমাণিত হবার সম্ভাবনাই বেশী। বাংলাদেশ সরকার যদি চেষ্টা করে এবং ডেপুটি কন্সাল জেনারেল ডিপ্লোম্যাটিক ইম্যুনিটি পান, তবে এই মামলা স্থগিত হয়ে যাবার সম্ভাবনাও প্রবল।’
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও স্টেট ডিপার্টমেন্টে যোগাযোগ করে বলা হয়েছে ক’টনীতিকদের জন্যে বিদ্যমান আইনের পূর্ণ বাস্তবায়ন ঘটানো হয়নি শাহেদুলকে গ্রেফতারের সময়। এটি খুবই দু:খজনক।
নিউইয়র্কের কন্সাল জেনারেল বলেছেন, এটি শাহেদুলের বিরুদ্ধে সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। গৃহকর্মী নির্যাতিত শ্রমিক হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অভিপ্রায়ে এমন প্লট করেছেন। সময়ের ব্যবধানে তা প্রমাণিত হবে।
জানা গেছে, শাহেদুলের বাড়িতে জন্মগ্রহণকারি ৪৩ বছর বয়েসী এই গৃহকর্মী মো. আমিন গত বছরের মে মাসে আত্মগোপনের পর একটি স্বেচ্ছাসেবী-মানবাধিকার সংস্থার আশ্রয়ে যান এবং শাহেদুলের বিরুদ্ধে মামলার পরিকল্পনা চ’ড়ান্ত করেন।
শাহেদুলের বাংলাদেশী পাসপোর্ট আটক রেখেছে কুইন্স সুপ্রিম কোর্ট। ২৮ জুন তাকে আদালতে যেতে হবে মামলার শুনানীতে অংশগ্রহণের জন্যে। মামলা চলবে সুপ্রিম কোর্টের বিচারক ডেনিয়েল লুইসের এজলাসে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion