Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুলের মামলার শুনানি চলাকালে সুপ্রিম কোর্টের সামনে বাংলাদেশীদের মানববন্ধন : ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি, জাতিসংঘের স্থায়ী মিশনে কাউন্সিলর পদে নিয়োগ

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: June 29, 2017 | 12:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি গতকাল ২৮ জুন বুধবার কুইন্স সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। গৃহকর্মীকে নির্যাতন ও মানবপাচারসহ প্রায় ২০টি অভিযোগে অভিযুক্ত শাহেদুল ইসলামের আইনজীবীরা আদালতে বক্তব্য রাখেন। আদালত আইনজীবীদের বক্তব্য শুনে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করে। এর আগে শাহেদুল ইসলামের পাসপোর্ট ফেরত চেয়ে একটি মৌখিক আবেদন করেছিলেন আইনজীবীরা। গতকালের শুনানি শেষে আদালত পাসপোর্টের বিষয়ে নতুন করে লিখিত আবেদন জমা দিতে বলেছে। আগামী ১১ জুলাইয়ের মধ্যে এ আবেদন করতে বলা হয়েছে।
এদিকে কূটনৈতিক শাহেদুল ইসলামকে ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর পদে নিয়োগ দেয়া হয়েছে। বতর্মান চুক্তির মেয়াদ পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি সকল কূটনৈতিক সুবিধা পূর্ণভাবে ভোগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
গৃহকর্মীকে নির্যাতন, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও মানবপাচারের অভিযোগে ১২ জুন সকালে জ্যামাইকার বাসা থেকে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে আটক করে নিয়ে যায় নিউ ইয়র্ক পুলিশ। আটকের পরপরই কুইন্স সুপ্রিম কোর্টে তাকে হাজির করা হয়। সেখানে উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে শুনানি শেষে বিচারক ড্যানিয়েল লুইস তার জামিনের জন্য ৫০ হাজার ডলারের বন্ড বা নগদ ২৫ হাজার ডলার জমা দেয়ার শর্ত দেন। একই সঙ্গে বিচারকের সামনে তাৎক্ষণিক তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। মার্কিন আদালত তার কূটনৈতিক পাসপোর্ট জব্দ করেছে। প্রায় ৩৬ ঘণ্টা সংশোধনাগারে থাকার পর ১৩ জুন সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলামকে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে।

ডেপুটি কন্সাল জেনারেলের মামলা চলাকালে সুপ্রিম কোর্টের সামনে বাংলাদেশীদের মানববন্ধন

এনআরবি নিউজ, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলামের মামলা চলাকালে কুইন্স সুপ্রিম কোর্টের সামনে প্রবাসীরা মানববন্ধন করলেন। ‘ইউনাইটেড বাংলাদেশী বাংলাদেশী আমেরিকান ফর শাহেদুল ইসলাম’ শীর্ষক ব্যানারে ২৮ জুন বুধবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে ডেপুটি কন্সাল জেনারেলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিস্তারিত তদন্ত শেষে ন্যায় বিচার প্রত্যাশা করা হয়। শাহেদুলের গৃহকর্মী রুহুল আমিন (৪১) গত বছরের মে মাসে বাসা থেকে পালিয়ে পুলিশে অভিযোগ করেছেন যে, চুক্তি অনুযায়ী তাকে কোন পারশ্রমিকই দেয়া হয়নি। অধিকন্তু সপ্তাহে ৫ দিন মোট ৪০ ঘন্টা করে কাজের শর্ত থাকলেও ৭ দিনই অনেক বেশী সময় কাজ করিয়ে নেয়া হয়। এর প্রতিবাদ করলে কিংবা ন্যায্য পারিশ্রমিক চাইলেই নাকি তাকে মারধোর করা হয়। আরো অভিযোগ করা হয়েছে যে, শাহেদুল (৪৫) নাকি তার পাসপোর্টও আটক রেখেছেন। এ অভিযোগের তদন্ত শেষে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী রিচার্ড এ ব্রাউন শাহেদুলের বিরুদ্ধে চার্জ গঠন করেন ১২ জুন। সেদিনই সকালে শাহেদুলকে বাসা থেকে গ্রেফতার করে সুপ্রিম কোর্টে বিচারপতি ডেনিয়েল লুইসের এজলাসে সোপর্দ করা হয়। পরদিন তিনি ৫০ হাজার ডলার বন্ডে জামিনে মুক্তিলাভ করেছেন।

২৮ জুন ছিল মামলার প্রথম শুনানীর দিন। সে সময়েই আদালতের সামনে মানববন্ধন করলেন প্রবাসীরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্র প্রস্তুতের অভিপ্রায়ে শাহেদুলকে ফাঁসানো হয়েছে। প্রকৃত অর্থে শাহেদুল তাকে সবসময়ই ন্যায্য পারিশ্রমিক দিয়েছেন এবং সেই অর্থে বাংলাদেশে ঠাকুরগাঁও জেলার কিশোরবাড়ি গ্রামে ৮ লাখ টাকায় একটি বাড়ী তৈরী করেছেন রুহুল আমিন। একই সময়ে ঠাকুরগাঁও জেলা সদরে ২৪ লাখ টাকায় ৮ শতাংশ জমি ক্রয়ের তথ্যও উপস্থাপন করা হয় মানববন্ধন থেকে। এসবের সমর্থনে বিস্তারিত ডক্যুমেন্ট মাননীয় আদালতে সোপর্দের জন্যে শাহেদুলের এটর্নী সময় প্রার্থনা করেছিলেন। মাননীয় আদালত ৩ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন বলে ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে জানা গেছে।

মানববন্ধনে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আইরিন পারভিন, জাকারিয়া চৌধুরী, শাহীন আজমল, মোশারফ হোসেন, এমাদ চৌধুরী, মিসবাহ আহমেদ, নূরল আবসার সেন্টু, শিবলী সাদিক প্রমুখ। এ সময় কুইন্স সুপ্রিম কোর্টের অনেকে বিষয়টি অবলোকন করেন। প্রবাসীদের মধ্যেও এ মামলা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক করেছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV