Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের অবদান শীর্ষক সেমিনার: বাংলাদেশের গণতন্ত্র ও সংসদ আজীবন মনে রাখবে সুরঞ্জিতকে

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: May 16, 2018 | 1:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে ’বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের অবদান’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও সংসদ আজীবন মনে রাখবে সুরঞ্জিত সেনগুপ্তকে। তিনি ছিলেন গণতান্ত্রিক রাজনীতির প্রাণপুরুষ। গত ১৩ই মে রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ এ সেমিনারের আয়োজন করে।

সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক রুহেল চৌধুরীর সভাপতিত্বে এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের সদস্য সচিব সুব্রত তালুকদারের পরিচালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক পীর হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা তোফায়েল আহমেদ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উপদেষ্টা ও জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হুসেন খান, সাংবাদিক সুব্রত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও স্মৃতি পরিষদের উপদেষ্টা আব্দুর রহিম বাদশা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও উপদেষ্টা হাজী এনাম, আবু তাহের, এম. সি. কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সাখাওয়াত আলী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা অসিত চৌধুরী, কবি ইশতিয়াক হোসেন রুপু, সংগঠনের উপদেষ্টা ওবায়দুল্লাহ মামুন প্রমূখ।
সেমিনারে পীর হাবিবুর রহমান বলেন, সারা বাংলাদেশ আজ সুযোগ্য নেতৃত্বের শূণ্যতায় ভূগছে। আর সেই শূণ্যতায় আমরা সুরঞ্জিত সেনগুপ্তের অভাব অনুভব করছি। তিনি বলেন, শুধু সিলেটবাসীই নয়, বাংলাদেশের গণতন্ত্র ও সংসদ আজীবন সুরঞ্জিত সেনগুপ্তকে মনে রাখবে। সুরঞ্জিত সেনগুপ্ত একজন সাহসী ও সৎ রাজনীতিবিদ ছিলেন। তিনি ছিলেন গণতন্ত্র ও অসাম্প্রদায়িক রাজনীতির পূজারি। বাঙালি জাতিকে আরেকটি সুরঞ্জিত সেনগুপ্ত উপহার দেওয়া বড়ই কঠিন বলে পীর হাবিব মন্তব্য করেন।
তোফায়েল চৌধুরী বলেন, সুরঞ্জিত সেন গুপ্ত কোন দিনও নীতি ও আদর্শের সাথে আপোষ করেন নি। তিনি বলেন, বাংলাদেশের সামরিক শাসনামলে সুরঞ্জিত সেনগুপ্তকে তৎকালীন সামরিক সরকার তাদের মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু তিনি ঘৃণাভরে তা প্রত্যাখ্যান করেছিলেন।
বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ