Tuesday, 8 September 2026 |
শিরোনাম
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে নিউইয়র্কে ছড়া-কবিতা পাঠ ও আলোচনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নিচ্ছেন বাংলাদেশের খলিলুর রহমান উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট! নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংসদ শামীম ওসমান: বাংলাদেশে পাতায় পাতায় আওয়ামীলীগ, মাঝে মধ্যে অবাক হয়ে যাই আমি আওয়ামীলীগ করি কিনা, না বিএনপি করি, বুঝতে পারি না (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: June 25, 2021 | 12:35 AM

https://www.facebook.com/USANewsNY/videos/1727135520809459

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, প্রবাসে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। তারা এখানে যে সাফল্য অর্জন করছে তাদের থেকে যদি অন্তত ৫০টা সজিব ওয়াজেদ জয়ও বেড়িয়ে আসে তাহলে বাংলাদেশের ভাগ্যের চাকা বদলাতে সময় লাগবে না। তিনি বাংলাদেশের মেধাবী প্রজন্মকে একত্রিত করে তাদের সম্মানিত করার আহ্বান জানিয়ে বলেন, তাদের সম্মানিত করা হলে তারা দেশের জন্য কিছু করতে উৎসাহিত হবে।

প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে তিনি বলেন, দলাদলি-বিরোধ ভুলে নিজেদের মধ্যে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ান। যাতে আপনাদের কর্মকান্ডে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়। গত ২৩ জুন সন্ধ্যায় জ্যাকসন হাইটসে পালকি পার্টি হলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে একেএম শামীম ওসমান এ কথা বলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্ব এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের পরিচালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তিনি বলেন, আমরা ১২ বছর ক্ষমতায় আছি। এখন বাংলাদেশে পাতায় পাতায় আওয়ামীলীগ। মাঝে মধ্যে এত অবাক হয়ে যাই যে, আমি আওয়ামীলীগ করি কিনা, না বিএনপি করি, বুঝতে পারি না।
সভাপতি ড. সিদ্দিকুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের উন্নয়ন-আগ্রগতি অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সামছুদদীন আজাদ ও মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মহিউদ্দিন ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক দুলাল মিয়া এনাম, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলী, কার্যকরী সদস্য সাহানারা রহমান ও আলী হোসেন গজনবী, নিউজার্সী স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলী, কানেকটিকাট ষ্টেট আওয়ামী লীগের সাবেক সভাপতি জুনেদ খান ও সাধারণ সম্পাদক

হূমায়ুন আহমেদ চৌধুরী, পেন্সিলভেনিয়া ষ্টেট আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু তাহের ও সাধারণ সম্পাদক আবু সাইদ খান, সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগে সহ সভাপতি মোহাম্মদ শাহিন, মিজানুর রহমান, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, রফিকুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা শাহ সেলিম, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাকিব, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জয়নাল আবদিন জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম, শ্যামল চন্দ প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ