নিউইয়র্কে বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের ইন্টারফেইথ ইফতার মাহফিল : ফ্লোরিডায় নাইট ক্লাবে বর্বরোচিত হামলার তীব্র নিন্দা
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুলধারার অন্যতম সংগঠন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) এর ইন্টারফেইথ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১২ জুন রোববার বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং এভিনিউ (বাংলাবাজার) এর গোল্ডেন প্যালেস পার্টি হলে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়। বিএসিসি‘র এই ২য় বার্ষিক ইন্টারফেইথ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএসিসি প্রেসিডেন্ট আইনজীবি মো: এন মজুমদার। ইফতার মাহফিলে নিউইয়র্কে মূলধারার রাজনীতিক, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটি বোর্ড মেম্বার, ডেলিগেট ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নাইট ক্লাবে বর্বরোচিত হামলা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, যারা ইসলামের নামে মানুষ হত্যা করে। তারা ইসলামের কেউ নয়। তারা মুসলিম হতে পারে না। ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই। মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনে কোথাও সন্ত্রাসবাদের নির্দেশনা বা বৈধতা নেই। কোন প্রকৃত মুসলমান কখনো সন্ত্রাসী হতে পারে না। সন্ত্রাস করতে পারে না। যারা ইসলামের নামে সন্ত্রাস ও জঙ্গিবাদে লিপ্ত তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু। যারা ইসলামের নামে মানুষের জান মালের ক্ষতি সাধন করে তারা তা নিজেদের স্বার্থের জন্য করে। ইসলামের জন্য নয়। ইসলাম ধর্মে বলা আছে, কেউ যদি পাপাচার, অন্যায়, অপরাধ, অশ্লীলতা এবং জুলুমে লিপ্ত হয় কৃতকর্মের জন্য মহান আল্লাহ নিজেই তার শাস্তি বিধান করবেন।
অনুষ্ঠানে বলা হয়, ইসলাম ও জিহাদের ছদ্মনামে নিরপরাধ মানুষ হত্যা, আইন আমল মছআলার ফতোয়ার বাড়াবাড়ি, খোদার আইনের ছদ্মনামে নিজেদের ফেরাউনি প্রভুত্ব সৃষ্টিকারী বাতেল ফেরকা ইসলাম ও মুসলিম মিল্লাত এবং সমগ্র মানবতাকে মহাবিপন্ন করে তুলেছে।
অনুষ্ঠানে বলা হয়, ইসলামের শান্তি ও সহমর্মিতার শিক্ষা সবার সামনে তুলে ধরলে ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর হবে। ইসলামের প্রকৃত শিক্ষা কথায় নয় কাজে এবং নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে তুলে ধরতে হবে।
ইফতার মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, জোসে রিভেরা ও ভিক্টোর পিচারডো, বিগত নির্বাচনে এসেম্বলী ও কাউন্সিলম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শেখ হেলাল, বিএসিসি‘র সভাপতি মো: এন মজুমদার, সহ সভাপতি সাখাওয়াত আলী, সেক্রেটারী নজরুল হক, ডাইরেক্টর অব এডুকেশন সার্ভিসেস শেখ আল মামুন, ডাইরেক্টর অব অর্গানাইজেশন আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর অব সিনিয়ার্স সার্ভিসেস তোফায়েল চৌধুরী, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, ডাইরেক্টর অব ওয়েল ফেয়ার সার্ভিসেস আলমাছ আলী, ডাইরেক্টর অব পাবলিক রিলেশন আবদুল ডব্লিউ চৌধুরী, ডাইরেক্টর অব প্রেস এন্ড পাব্লিকেশন হারুন আলী, ড. মোহাম্মদ রহমান, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মো: শামীম মিয়া, ব্যবসায়ী সাইদ আল ওয়াহিদ, ব্যবসায়ী সোহাগ আজম, নাফিউর চৌধুরী, রেক্সোনা মজুমদার, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন. সালেহ উদ্দিন, ডা. শফিক প্রমুখ।
অনুষ্ঠানে মুলধারার সরব সংগঠন বিএসিসি’র পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তিকে এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএসিসি’র সভাপতি মো: এন মজুমদার, সহ সভাপতি সাখাওয়াত আলী, সেক্রেটারী নজরুল হক, ডাইরেক্টর অব অর্গানাইজেশন আবদুল গাফফার চৌধুরী খসরু, ডাইরেক্টর অব সিনিয়ার্স সার্ভিসেস তোফায়েল চৌধুরী, ডাইরেক্টর অব ফাইনান্স মঞ্জুর চৌধুরী জগলুল, ডাইরেক্টর অব ওয়েল ফেয়ার সার্ভিসেস আলমাছ আলী, ডাইরেক্টর অব এডুকেশন সার্ভিসেস শেখ আল মামুন, ডাইরেক্টর অব পাবলিক রিলেশন আবদুল ডব্লিউ চৌধুরী, ডাইরেক্টর অব লজিস্টিক সাপোর্ট নূর উদ্দিন, ডাইরেক্টর অব উইমেন এফিয়ার্স ফারজানা রহমান, ডাইরেক্টর অব হেলথ সার্ভিসেস ডা. মিতা চৌধুরী, ডাইরেক্টর অব প্রেস এন্ড পাব্লিকেশন হারুন আলী, ডাইরেক্টর অব রিলিজিয়ানস এফিয়ার্স চৌধুরী সুফিয়ান, ডাইরেক্টর অব পাবলিক সেফটি আকসদ আলী কমরেড।
উল্লেখ্য, নিউইয়র্ক ভিত্তিক এ সংগঠনটি শ্রমজীবি, কর্মজীবি গণমানুষের অধিকার রক্ষা, নূতন ইমিগ্র্যান্টদের মূলধারায় সংযুক্ত করা, তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। এছাড়া বর্ণবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী কার্যক্রমেও এ সংগঠনের ভূমিকা উল্লেখযোগ্য। সংগঠনটি প্রতি বছর বাংলাদেশ ডে প্যারেড, ইন্টারফ্রেইথ ইফতার ও রয়েল বেঙ্গল পথমেলার মাধ্যমে কমিউনিটি ও বাংলাদেশের কৃষ্টি ও সাংস্কৃতিক উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছে। নতুন প্রজন্ম ও মূলধারার সাথে দেশ, দেশীয় সংস্কৃতি ও ইসলামী সংস্কৃতির পরিচিতি ঘটাতে কাজ করছে সংগঠনটি।
ভলন্টিয়ার ও মেম্বারশিপের জন্য যোগাযোগ (প্রতি শনিবার, সকাল ১০টা-দুপুর ১টা) : 1222 White Plains Road, Bronx, NY 10472 : ফোন : ৯১৭-৫৯৭-৬৩৪৯।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল