নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এন মজুমদার আয়োজিত ইফতার মাহফিলে বাংলাদেশের গুলশান হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মো. এন মজুমদার, এলএলএম আয়োজিত ইফতার মাহফিলে গুলশানের একটি রেস্তোরাঁয় বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত শনিবার ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের আয়োজক মূলধারার রাজনীতিক মো. এন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা (লুইস ভাই)।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব, তাৎপর্য বর্ণনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন পার্কচেষ্টার জামে মসজিদের খতীব মাওলানা মঈনুল ইসলাম।
অনুষ্ঠানে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির পিও খয়্যূম খান, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, মিলিনিয়াম টিভিইউএসএ’র প্রধান সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক কামাল আহমদ, জালালাবাদ এসেসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, পার্কচেষ্টার জামে মসজিদের কোষাধ্যক্ষ আম্বিয়া মিয়া, ব্যান্ডস-এর সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম, কমিউনিটি এক্টিভিস্ট রাশেদ মজুমদারসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন।
এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা তার বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে ব্রঙ্কস তথা নিউইয়র্কে বাংলাদেশী মুসলমানদের নানা কর্মকান্ড ও ভূমিকার প্রশংশা করেন। তিনি বাংলাদেশীদের তার বন্ধু হিসেবে অভিহিত করে সব সময় তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানে গুলশানের একটি রেস্তোরাঁয় ন্যক্কারজনক সন্ত্রাসী হামলার নিন্দা ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। যারা ইসলামের নামে মানুষ হত্যা করে তারা মুসলমান ও ইসলামের শত্রু বলে মন্তব্য করা হয়। শেষে কমিউনিটি দেশ, জাতি ও বিশ্ব শান্তির জন্য আল্লাহর রহমত কামনায় দোয়া-মুনাজাত করা হয়।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes