নিউইয়র্কে বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ল সেন্টারের সংবাদ সম্মেলন
নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইত্যাদি গার্ডেনে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ল সেন্টারের সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে গত ২১ মে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। বিশিষ্ট আইনজীবি ও কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন মজুমদার সাংবাদিক সম্মেলনে উপস্থিত সবাইকে স্বাগত জানান। সাংবাদিক সম্মেলনে মুল বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি এমএম নূরুজামান । বক্তব্য রাখেন মূলধারার এটর্নী রবার্ট এল কারিসলিং, বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ সভাপতি মুর্শেদা জামান, আইনজীবি রশীদ আহমেদ, আইনজীবি জাকির হাওলাদার, খোরশেদ খন্দকার, মিনা ইসলাম ও ইয়াসমীন প্রমুখ।
সাংবাদিক সম্মেলনে এম এম নূরজামান বলেন, আমরা যে সব বিষয়ে আইনগত সহায়তা প্রদান করে থাকিঃ বাংলাদেশের হাইকোর্ট সহ-যে কোন জেলায় দেওয়ানী, ফৌজদারী, অর্র্র্র্থঋন ও দুদক সংক্রান্ত মোকদ্দমা সহ যে কোন ধরনের মোকদ্দমা দায়ের ও পরিচালনা সহ অন্যান্য আইনগত পদক্ষেপ গ্রহণ। বাংলাদেশের যে কোন সরকারী/আধা সরকারী/সাব রেজিষ্ট্রি অফিস/ভূমি অফিস/সিটি কর্পোরেশন সমূহে বিভিন্ন ধরনের সার্টিফিকেট ইস্যুকরন সহ যাবতীয় বিষয়ে সহায়তা প্রদান। বাংলাদেশে অবস্থিত সম্পত্তি বিক্রয়, দান সহ যে কোন হস্তান্তর, তত্ত্ববধান, পরিচালনা, সংরক্ষণ, পূনরুদ্ধার সহ অন্যান্য বিষয়ে আইনগত সহায়তা প্রদান। বাংলাদেশে প্রযোজ্য যে কোন ধরনের দলিল, পাওয়ার অব টটের্নী, বন্টন নামা, উইল, বিষেশজ্ঞ মতামত, ফারায়েজ সাটিফিকেট, বিবাহ-তালাক সংক্রান্ত নোটিশ ও দলিলাদি প্রদান। বাংলাদেশে কোম্পানী ইনকর্পোরেশন (রেজিষ্ট্রেশন) কোম্পানীর মেমোরেন্ডাম প্রস্তুত করন, অংশীদারী ব্যবসা প্রতিষ্টা, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, স্বীকৃত চেম্বার অব কমার্সের সদস্যপদ হিসাবে অন্তভূক্তি সহ বিভিন্ন বিষয়ে সহায়তা প্রদান । বাংলাদেশে উদ্ভুত টঝঅ ইমিগ্রেশন/ ঠওঝঅ সংক্রান্ত যে কোন বিষয়ে সহায়তা প্রদান।
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া