নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম
নিউইয়র্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি ১০ ফেব্রুয়ারী নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস পরিদর্শন করেন। কনসাল জেনারেল মোঃ শামীম আহসান, এনডিসি সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানান।
মিশনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন। জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের বহুমাত্রিক সাফল্যের কথা তুলে ধরে কনস্যুলেট কর্মকর্তা/কর্মচারীদের তিনি গর্বের সাথে কাজ করে যাওয়ার আহবান জানান। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের আওতাধীন এলাকায় কনস্যুলার সেবা প্রত্যাশীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় সেবা প্রদানের মানসিকতা নিয়ে মিশনের কর্মকর্তা/কর্মচারীদের কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

কনসাল জেনারেল সংক্ষেপে কনস্যুলেট এর কার্যক্রম তুলে ধরেন। এ প্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সম্ভাব্য সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলতর করার লক্ষ্যে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে টিম স্পিরিট এ উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। পরে তিনি কনস্যুলেট অফিসের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। কনস্যুলার সেবা নিতে অপেক্ষমান প্রচুর সংখ্যক প্রবাসীদের মধ্যে কারো কারো সাথে তিনি কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
উল্লেখ্য,পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে নিউইয়র্ক অবস্থান করছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!