নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট – বিসিএ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ
নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (বিসিএ) নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। ব্রঙ্কসের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ রিয়াজ উদ্দিন কামরানকে সভাপতি এবং গার্মেন্টস ব্যবসায়ী ডেরিক পিনেরোকে সাধারন সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার বিকেলে স্টারলিং এর মামুন’স টিউটরিয়ালে সকল শ্রেনী পেশার প্রবাসী বাংলাদেশীদের এক পরামর্শ সভার আয়োজন করা হয়। ওই সভায় সবার মতামত নিয়ে নতুন ধারার এই সংগঠন করার সিন্ধান্ত হয়। আমেরিকার মূলধারার রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ও সরকারের নীতি নির্ধারনে বাংলাদেশী কমুউনিটির বর্তমান এবং ভবিষ্যত প্রজন্মকে কিভাবে সম্পৃক্ত করা যায় তা নিয়ে গবেষনা করবে বিসিএ। একই সঙ্গে এ বিষয়ে করনীয় শীর্ষক দিক নির্দেশনা প্রদান করার প্রত্যয় ব্যক্ত করেন এর নেতারা। এছাড়া এখানে জন্ম নেয়া এবং বেড়ে ওঠা প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, শিল্পকলা তুলে ধরা হবে বলে জানানো হয়।
নব গঠিত বিসিএ’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম, সহ সভাপতি মোঃ মাসুদুর রহমান ও মোঃ সাজেদুল হক, ট্রেজারার শাহরিয়ার আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, সহ সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম মৃধা, সাংস্কৃতিক সম্পাদক আজমিরি শাহরীন মনিকা, সদস্য এ ইসলাম মামুন, এনামুর মজুমদার, ফয়সাল আহমেদ, জন পারভেজ, সাঈদ আবদুল বাসিত, আবদুল সিদ্দীক ও সালাউদ্দিন।
বিসিএ সভাপতি রিয়াজ উদ্দিন কামরান এবং সাধারন সম্পাদক ডেরিক পিনেরো জানান, শিগগিরই নতুন এই সংগঠনের অভিষেক অনুষ্ঠিত হবে। অভিষেক অনুষ্ঠানে সংগঠনটি তাদের বিস্তারিত কর্ম পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!