নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
https://www.facebook.com/USANewsNY/videos/2260744567276663/
ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ কমিউনিটি এ্যাডভান্সমেন্ট (বিসিএ) এর ইফতার মাহফিল। ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর আল আকসা পার্টি হলে গত ১০ জুন রোববার এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিসিএ’র সভাপতি রিয়াজ উদ্দিন কামরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্ত্য রাখেন, বিসিএ’র সিনিয়ার সহ সভাপতি পুলিশ ডিটেকটিভ মাসুদুর রহমান, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন মুরাদ, ইফতার কমিটির আহ্বায়ক মো. আলা উদ্দিন প্রমুখ।


অনুষ্ঠানে অতিথি ছিলেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আবদুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশী-আমেরিকান কালচারাল এসোসিয়েশনের সভাপতি আব্দুল হাসিম হাসনু, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী, মাহবুব আলম, কমিউনিটি এক্টিভিস্ট ইমরান রন শাহ, রফিকুল ইসলাম, এশিয়ান মাল্টি সার্ভিস ইনক’র প্রেসিডেন্ট অ্যান্ড সিইও সাইদুর রহমান লিংকন, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল মুহিত, শামীম আহমেদ, সারোয়ার চৌধুরী, বশির উদ্দিন, নজরুল হক জাগিরদার, সঙ্গীত শিল্পী শম্পা জামান প্রমুখ। পরে এসে যোগ দেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার এবং সোসাইটির আসন্ন নির্বাচনে সম্ভাব্য সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলীসহ অন্যান্যরা।
নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ইফতার মাহফিলে অংশ নেন।


অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও দো’য়া মোনাজাত পরিচালনা করেন করেন হাফিজ আবদুল কাদির। মাহফিলে মুসলিম উম্মাহসহ দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনাজাত করা হয়।


ইফতার মাহফিলে সার্বিক সহযোগীতায় ছিলেন বিসিএ’র সহ সভাপতি আব্দুর রব সিদ্দিকী, আবদুল হান্নান ও সজল হক, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ মৃদা, সাংগঠনিক সম্পাদক রিফাত আহমেদ, রুমেল, ট্রেজারার হাবিবুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক আবদুর রব, নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মো. সালাউদ্দিন, এনামুল মজুমদার, শাহীন আলী, মৃদা মিলটন ও মিলাদ আহমেদ।
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone