নিউইয়র্কে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর ‘রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে শিলাইদহের প্রভাব’ বিষয়ে বক্তৃতা করবেন
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রীটের ইত্যাদি গার্ডেন এর দোতলায় ২৬ মে শনিবার বিকেল ৩টায় মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ‘রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মে শিলাইদহের প্রভাব’ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, অর্থনীতিবিদ ও রবীন্দ্র গবেষক ড. আতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রাবন্ধিক ও সাংবাদিক হাসান ফেরদৌস। অনুষ্ঠানটি চলবে সন্ধ্যা ৬টা পযন্ত।
উলে¬খ্য, খ্যাতনামা বাংলাদেশী অর্থনীতিবিদ ড. আতিউর রহমান ১ মে ২০০৯-এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্ণর হিসেবে নিযুক্ত হন। ২০১৬ সালের মার্চে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা প্রকাশ হওয়ার পর ১৫ মার্চ তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখার কারণে তিনি বেশ পরিচিত। বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই তাঁর লেখা অনেকগুলো বই রয়েছে। তিনি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০০১ সালে, তিনি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক জনতা ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। এছাড়াও বাংলাদেশ ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট স্ট্যাডিজ-এ একজন সিনিয়র গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
মানবিক উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কলকাতার এশিয়াটিক সোসাইটি কর্তৃক তিনি ইন্দিরা গান্ধী স্বর্ণ স্মারক, ২০১১ পুরস্কারে ভূষিত হয়েছেন। এছাড়াও, ড. রহমান বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নের অসামান্য অবদান রাখায় শেলটেক পুরস্কার, ২০১০-এ ভূষিত হয়েছিলেন। এ ছাড়াও ফিলিপাইনের দাতব্য প্রতিষ্ঠান ‘গুসি পিস প্রাইজ ফাউন্ডেশন’ ঘোষিত ‘গুসি শান্তি পুরস্কার-২০১৪’-এ অর্থনৈতিক ক্ষেত্রে দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ অবদানের জন্য তাঁকে ‘পুওরম্যান ইকোনোমিস্ট’ খেতাবে ভূষিত করা হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!