Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা ১৭ ডিসেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: November 10, 2017 | 8:29 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির সাধারণ সভা আগামী ১৭ ডিসেম্বর সন্ধ্যা’য়। সাধারণ সভাটি অনুষ্ঠিত হবে উডসাইডের গুলশান টেরেসে। সাধারণ সভাকে কেন্দ্র করে বাংলাদেশ সোসাইটির নতুন সদস্য পদ গ্রহণ করা হয়। গত ৬ নভেম্বর ছিলো সদস্য পদ গ্রহণের শেষ সময়। বাংলাদেশ সোসাইটি অফিসে এ সদস্য পদ গ্রহণ করা হয়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ জানান, সোসাইটির সদস্য সংখ্যা হচ্ছে লাইফ মেম্বারসহ ৯৪৩ জন। সাধারণ সদস্য সংখ্যা হচ্ছে ৪৭৭ জন। নতুন লাইফ মেম্বার হয়েছেন ২৯ জন। আগে লাইফ মেম্বার ছিলো ৪৩৭ জন। যারা নতুন সদস্য হয়েছেন তারাই সোসাইটির সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন।
সদস্য পদ গ্রহণ করেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি আব্দুল খালেক খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এ কে জামান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নাদের এ আইয়ুব, প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, সদস্য আজাদ বাকির, সাদী মিন্টু, মঈন উদ্দিন মাহবুব, ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াসি চৌধুরী ও আজিমুর রহমান বোরহান।
এদিকে গত ৬ নভেম্বর সোসাইটি অফিসে গঠনতন্ত্র সংশোধনী উপকমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপ কমিটির সকল সদস্য উপস্থিত থেকে গঠনতন্ত্র সংশোধনের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে আলোচনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ