নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০১৮ : সভাপতি পদে এক প্যানেলে নয়ন, অন্য প্যানেলে কী কামাল আহমেদ?
ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মাদার সংগঠন হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি ইনক’র কার্যকরী পরিষদের আসন্ন দ্বি-বার্ষিক (২০১৯-২০২০) নিবর্চান ঘিওে চলছে নানা জল্পনা-কল্পনা। চলছে নানামুখি হিসেবে-নিকেশ। ইতিমধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সম্প্রতি সোসাইটির সভায় এডভোকেট জামাল আহমেদ জনিকে প্রধান নির্বাচন কমিশনার করে এ নির্বাচন কমিশন গঠন করা হয়। গঠিত কমিশন সোসাইটির নির্বাচন নিয়ে পেপার ওয়ার্ক শুরু করেছে। সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুতি নিচ্ছে কমিশন। চলতি মে মাসে সদস্য অন্তর্ভূক্তির কার্যক্রম সমাপ্ত হবে। সদস্য/ভোটার তালিকা হাতে পাওয়ার পর নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষনা করবে বলে কমিশন সূত্র জানিয়েছে।
এদিকে সোসাইটির সদস্য-ভোটার বানানো নিয়ে মহা ব্যস্ত সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচন ঘিরে সদস্য/ভোটার করা বা নবায়ন করার প্রক্রিয়া চলছে ব্যাপকভাবে। সম্ভাব্য প্রার্থীরা এলাকা ভিত্তিক ভোটার তৈরী করছেন। জানা গেছে, প্রার্থীদের অর্থে ভোটার হচ্ছেন অনেকেই। কেউ কেউ নিজের অর্থেও ভোটার হচ্ছেন।
এপর্যন্ত সোসাইটির নির্বাচনে দু’টি প্যানেলে জোটবদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও একটি প্যানেল সভাপতি পদ নিয়ে পড়েছে মহাসঙ্কটে।
ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্যানেলের একটিতে রয়েছেন কাজী আশরাফ হোসেন নয়ন ও মোহাম্মদ আলী অর্থাৎ ‘নয়ন-আলী’ প্যানেল। ‘নয়ন-আলী’ প্যানেল চুড়ান্তের পথে থাকলেও অপর প্যানেল শুধু সেক্রেটারীর পদটি নিশ্চিত করেছে বলে জানা গেছে। এ প্যানেলে বর্তমান সেক্রেটারী রুহুল আমীন সিদ্দিকীই একই পদে পুনরায় নির্বাচন করছেন। এ প্যানেলে সভাপতি পদে সোসাইটির বর্তমান সহ সভাপতি আব্দুল খালেক খায়েরের নাম শুনা গেলেও তিনি এপদে নির্বাচন করবেন না বলে সর্বশেষ খবরে জানা গেছে। বিশিষ্ট ব্যবসায়ী ও সোসাইটির গত নির্বাচনে সহ সভাপতি পদ প্রার্থী শাহ নেওয়ানের নাম নিয়ে কমিউনিতে নানা জল্পনা-কল্পনা থাকলেও তিনি এবছর নির্বাচন করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এ প্যানেলের নীতি নির্ধারকরা বর্তমান সভাপতি কামাল আহমেদকে আবারো সভাপতি পদে দাঁড় করানোর চিন্তা ভাবনা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এক্ষেত্রে কেউ কেউ বলছেন দু’টার্মের বেশি সভাপতি হওয়ার সুযোগ নেই বাংলাদেশ সোসাইটি ইনক’র গঠনতন্ত্রে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!