Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন : সাংবাদিকদের সাথে সম্ভাব্য নয়ন-আলী পরিষদের সৌজন্য সভা

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: July 20, 2018 | 11:58 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2339068766110909/

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির আগামী অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচন ঘিরে ক্রমেই সরব হয়ে ওঠছে বাংলাদেশি কমিউনিটি। প্যানেল গঠন নিয়ে দফায় দফায় চলছে বৈঠক-পরামর্শ সভা। ইতোমধ্যেই সম্ভাব্য নয়ন-আলী এবং রব-রুহুল প্যানেল গঠন প্রক্রিয়ার কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এছাড়াও সম্ভাব্য আরো দু’সভাপতি প্রার্থী ওসমান চৌধুরী ও জয়নাল আবেদীন তাদের স্বতন্ত্র প্রার্থীতার ঘোষণা দিয়েছেন।
এদিকে, কাজী আশরাফ হোসেন নয়ন ও মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সম্ভাব্য প্যানেলের উদ্যোগে গত ১৭ জুলাই মঙ্গলবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত হয়েছে এক সৌজন্য সভা।


জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে অনুষ্ঠিত ওই সৌজন্য সভায় সভাপতিত্ব করেন নয়ন-আলী পরিষদের পরিচালনা কমিটির চেয়ারম্যান আবু নাসের। প্যানেল উপদেষ্টা আলী ইমাম সিকদারের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সম্ভাব্য সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, সাধারণ সম্পাদক প্রার্থী ও সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, প্যানেল উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ড মেম্বার ওয়াসী চৌধুরী, ট্রাষ্টি বোর্ড মেম্বার ও উপদেষ্টা আজহারুল হক মিলন, অধ্যাপক দেলোয়ার হোসেন, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক এম কে জামান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায় প্রমুখ। কমিউনিটি এক্টিভিস্ট কাজী শাখাওয়াত হোসেন আজম, জে মোল্লা সানি, মাকসুদ চৌধুরী, সাইদুর রহমান খান ডিউক, ডা. নার্গীস রহমান, কফিল চৌধুরী, মোজাফ্ফর হোসেন, আনোয়ার হোসেনসহ সম্ভাব্য প্রার্থী, সাংবাদিক ও কর্মী সমর্থকরা সভায় উপস্থিত ছিলেন। এসময় সম্ভাব্য সভাপতি ও সেক্রেটারি প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয়া হয়।
সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন বলেন, আসন্ন নির্বাচনে সাংবাদিকদের উপদেশ ও পরামর্শ নিয়ে আমাদের কর্মপন্থা ঠিক করতে চাই। নির্বাচিত হলে বাংলাদেশীদের মরদেহ বিনা খরচে দাফন কিংবা দেশে পাঠানোর উদ্যোগ নেয়ার ঘোষণা দেন তিনি।
সেক্রেটারি প্রার্থী মোহাম্মদ আলী বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে নিয়মিত প্যরেড অনুষ্ঠানের ব্যবস্থা সহ কমিউনিটির কল্যাণে নানামুখি উদ্যোগ নেয়া হবে।
ওয়াসী চৌধুরী বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটি কমিউনিটিকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

https://www.facebook.com/USANewsNY/videos/2339029312781521/

https://www.facebook.com/USANewsNY/videos/2338991859451933/

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV