নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি’র আনন্দ-সন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: বাংলাদেশ সোসাইটির বর্তমান ও সাবেক কর্মকর্তাদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয় গত ১৮ অক্টোবর রাতে ওয়ার্ল্ডফেয়ার মেরিনা রেস্টুরেন্ট মিলনায়তনে। সোসাইটির বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার এবং সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলমসহ বেশ কয়েক কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে ‘আনন্দ-সন্ধ্যা’ নামে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়। ১৯৭৫ সালে প্রতিষ্ঠার পর বিগত কমিটিগুলোর জীবিত প্রায় সকল নেতাই সপরিবারে অংশ নেন এ আনন্দমেলায়। বর্ণাঢ্য এ অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন, মাহমুদ চৌধুরী, আজহারুল হক মিলন, আতাউর রহমান সেলিম এবং রানা ফেরদৌস চৌধুরী।
সোসাইটির বর্তমান কমিটির সভাপতি আজমল হোসেন কুনু স্বাগত বক্তব্যের পরই বিগত দিনে দায়িত্ব পালনকারীরা মঞ্চে উঠে পরিচিত হন। কর্মকর্তাদের মধ্যে ছিলেন হাসান ইমাম, ডা. ওয়াদুদ ভূইয়া, আকতার হোসেন, ডা. মোহাম্মদ এম বিল্লাহ, ডা. হামিদুজ্জামান, ডা. মঈনুল ইসলাম মিয়া, খুরশিদ আনোয়ার, এম আজিজ, নার্গিস আহমেদ, আতিকুর রহমান সালু, মোহাম্মদ হোসেন খান, ফখরুল আলম, অধ্যাপক দেলোয়ার হোসেন, কামাল আহমেদ, আজমল হোসেন কুনু, রানা ফেরদৌস চৌধুরী, চৌধুরী সারওয়ারুল হাসান, আতাউর রহমান সেলিম, আব্দুর রহিম হাওলাদার, গিয়াস আহমেদ, আব্বাস উদ্দিন দুলাল, জামান তপন, ওসমান চৌধুরী, সউদ চৌধুরী, নাঈমা খান, খন্দকার ফরহাদ, স্বপ্না কাউসার, মোঃ নূরুল হক, ডা. ফারুক আজম, নিশান রহিম, ওয়াহিদ কাজী এলিন, টুটুল আহমেদ চৌধুরী, ফারুক মজুমদার, আনোয়ার হোসেন, পল খান, মোঃ আখতার হোসেন, কাজী আজম, বাবুল চৌধুরী, রফিকুল ইসলাম ডালিম, নিশান রহিম, মনিরুল ইসলাম, আজহারুল হক মিলন, আব্দুল চৌধুরী শাহীন, মোহাম্মদ আলী, ওয়াসি চৌধুরী, আব্দুল হান্নান, সিরাজউদ্দিন সোহাগ, এম এ মান্নান, সাদী মিন্টু, মফিজুল ইসলাম চৌধুরী, রুমী, নাদির এ আইয়ুব, আজিজুল হক মুন্না, রুহুল আমিন সিদ্দিকী, সাঈদ এম কে জামান, কাজী তোফায়েল ইসলাম, মোঃ সিরাজুল হক, আবুল কাশেম চৌধুরী, আতাউর রহমান আতা প্রমুখ।
অনুষ্ঠানে সাবেক ও বর্তমান কর্মকর্তারা কবিতা আবৃত্তি, পুঁথিপাঠ, কৌতুক এবং সঙ্গীত পরিবেশন করেন।
াসকল দল ও মতের প্রবাসীদের সম্মিলন ঘটেছে এই সংগঠনের আনন্দমেলায়। পরিচিতি পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াত কাজী জাকারিয়ার স্ত্রী কাজী রোজী জাকারিয়া। সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এ আনন্দ-উৎসবের সমাপ্তি ঘোষণা করেন ফখরুল আলম।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ