Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 21 বার

প্রকাশিত: June 21, 2016 | 2:52 PM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র ইফতার ও দোয়া মাহফিল। বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলা গার্ডেন রেষ্টুরেন্টে গত সোমবার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দল-মত-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক প্রবাসী যোগ দেন এ ইফতার অনুষ্ঠানে।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শামিম মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র সাবেক সভাপতি ও ব্যান্ডস’র সভাপতি আব্দুস শহিদ, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট এডভোকেট মো. এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রধান নির্বাচন কমিশনার মাহবুব আলম, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম ও খলিলুর রহমান মাষ্টার, জগন্নাথপুর বিজনেস এসোসিয়েশনের সভাপতি মো. আব্দুল মুহিত, বিশিষ্ট কমিউনিটি লিডার বাছির খান, কমিউনিটি লিডার কফিল আহমদ চৌধুরী, বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশনের প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী, সংগঠনের সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুক, সৈয়দ এম কবির, সেবুল খান মাহবুব, কবি জুলি রহমান, শামিম আহমদ, শফিকুর রহমান, সৈয়দ লোকমান, এনামুল হক, সুফিয়ান, পাকচেস্টার ফ্যামেলি ফার্মেসীর কর্ণধার গৌরব কোটারি, কমিউনিটি এক্টিভিস্ট প্রদীপ বৈদ্দ, কয়ছরউজ জামান কয়েছ, জসীম কবির সহ বাংলাদেশী কমুনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল ও দোয়া মুনাজাত পরিচালনা ফেঞ্চুগঞ্জ এসাসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি আবদুর রউফ। দোয়া মুনাজাতে কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ সোসাইটি অব বঙ্কস’র কর্মকর্তা মো: শামীম মিয়া, সাহেদ আহমদ, তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সেবুল খান মাহবুব, শামীম আহমদ, মো: আলী রাজা, মো: আমিনুল হক (কাজী এনাম), মনিকা মন্ডল, মো: ইমরান আলী, হুমায়ুন কে সোহেল, জুলী রহমান, নোমান আহমদ, কাজীরুল ইসলাম, মো: মারুফ রশিদ, ফখরুল আলম চৌধুরী, জেবুন্নেছা হাসান, মোশাহীদ চৌধুরী, আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), উমা রেশমা, শাহ কামাল, মো: আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী, ফখরুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ