Monday, 8 June 2026 |
শিরোনাম
বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাভাষী লেখিয়েদের ভীন্নধর্মী সাহিত্য পত্রিকা পঞ্চায়েত’র আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: April 11, 2018 | 11:28 AM

https://www.facebook.com/USANewsNY/videos/2166787110005743/

ইউএসএনিউজঅনলাইন.কম : পঞ্চায়েত। ভীন্নধর্মী এক সাহিত্য পত্রিকা। ৪৯ লেখকের শতাধিক গল্প, কবিতা, প্রবন্ধ দিয়ে সাজানো সূচনা সংখ্যা। সম্পাদক বিহীন এ প্রকাশনাটির আত্মপ্রকাশ ঘটে গত ৮ এপ্রিল রোববার নিউইয়র্কে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউর এশিয়ান ড্রাইভিং স্কুলের পার্টি সেন্টারে। আত্মপ্রকাশ অনুষ্ঠানটিও ছিল ব্যতিক্রমী আয়োজনের। অনুষ্ঠানে মঞ্চ ছিল, মঞ্চে ছিল না কোন অতিথি। ছিল না কোন সভাপতিও। যা নিউইয়র্কে সচরাচর দেখা যায় না। পঞ্চায়েতে কোন নেতা-নেত্রী নেই। আছেন শুধু কয়েকজন নিবেদিত প্রাণ কর্মী।
পঞ্চায়েত’র আত্মপ্রকাশ উপলক্ষ্যে ওইদিন বসেছিলো প্রবাসী কবি-সাহিত্যিকদের মিলন মেলা। লেখা ও লেখক পরিচিতি ছাড়াও ছিলো স্বরচিত কবিতা পাঠ আর মুক্ত আলোচনা। শুরুতেই মঞ্চে আসেন পঞ্চায়েত কর্মী রশীদ জামিল। তিনি পঞ্চায়েতে লেখকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পঞ্চায়েত কিছু একটা করার প্রয়াস। নতুন কিছু একটা করার চেষ্টা। আমাদের কোন কমিটি নেই। বানিজ্যিক চিন্তা-ভাবনা নেই। চায়ের টেবিলে এর জন্ম।


পঞ্চায়েত কর্মী কবি হাবিব ফয়েজী জানান এর ভবিষ্যত পরিকল্পনা। তিনি বলেন, কবিতা সাহিত্যের কঠিন একটা শাখা। তিনি পঞ্চায়েতে লেখিয়েদের নাম ঘোষনা করে বলেন যারা লেখা দিয়ে এটি সমৃদ্ধ করেছেন তাদের ধন্যবাদ। আগামী সংখ্যায় লেখা দিয়ে সাহায্য করারও আহ্বান জানান তিনি।
পঞ্চায়েত’র অপর কর্মী অনুষ্ঠান সঞ্চালক মাসুম আহমেদ পঞ্চায়েতের প্রথম সংখ্যা প্রকাশের নানা সীমাবদ্ধতা সম্পর্কে অবহিত করে গল্প ও গল্পকারদের সম্পর্কে বলেন। তিনি গল্পের সেরা বাছাই থেকে তিন লেখকের প্রকাশিত লেখার অংশ বিশেষ পড়ে শোনান। তিনি এসময় নিউইয়র্ক বই মেলা উপলক্ষ্যে পঞ্চায়েতের একটা সংখ্যা বের হবে জানিয়ে তার জন্য লেখা আহ্বান করেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি তমিজ উদ্দিন লোদী, সাহিত্য একাডেমির পরিচালক মোশারফ হোসেন, কবি সোনিয়া কাদের, ইশতিয়াক রুপু, আবু সাইদ রতন, মাসুক আহমেদ, বশীর আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে তমিজ উদ্দিন লোদীর কবিতা আবৃত্তি করেন আনোয়ারুল হক লাভলু। স্বরচিত কবিতা পাঠ করেন কবি জুলি রহমান, কামরুন্নাহার রিতা, মেহের চৌধুরী, মাকসুদা আহমেদ, নাসিরুল¬াহ, সালেহীন সাজু, জুই ইসলাম, বেনজীর শিকদার। ছড়া শোনান শাহ আলম দুলাল। খালেদ শরফুদ্দীনের ছড়া পড়ে শোনান রওশন হক। বেনজীরের কবিতার বই নাকফুল থেকে পড়ে শোনান ফরিদা ইয়াসমিন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV