Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা ক্লাবের ক্রুজ পিকনিক ৫ আগষ্ট

অনলাইন ডেস্ক পঠিত: 176 বার

প্রকাশিত: July 2, 2018 | 2:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশী অধ্যুষিত ব্রঙ্কসের সুপরিচিত সামাজিক সংগঠন বাংলা ক্লাবের ক্রুজ পিকনিক অনুষ্ঠিত হবে আগামী ৫ আগষ্ট। ফ্লাশিং এর ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা জেটি থেকে সকাল ১২টায় স্কাই লাইন প্রিন্সেস ক্রুজটি ছেড়ে গিয়ে নদী পথে নিউইয়র্ক এর চারদিক প্রদক্ষিণ করে আবার বিকাল ৫টায় জেটিতে ফিরে আসবে।
ক্রুজ পিকনিকের অগ্রগতি পর্যালোচনা করার জন্য সংগঠনের নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা গত ২৯ জুন ব্রঙ্কসের পার্কচেষ্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্রুজ পিকনিকের দ্বায়িত্বপ্রাপ্তরা পিকনিকের অগ্রগতির কথা সবিস্তরে তুলে ধরেন।
পিকনিকের আহ্বায়ক মোঃ হারুন ভূইয়া জানান, সব কাজ সুন্দর ভাবে এগিয়ে চলছে। ৪৫০টি টিকিটের সবকটাই বিক্রি হয়ে গেছে। পিকনিকের গ্র্যান্ড স্পন্সর হিসাবে আছেন বিশিষ্ট এটর্নী ব্রুশ ফিশার এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ।
সদস্য সচিব আজিজুল হক বলেন, অতিথিদের মনোরঞ্জনের জন্য থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সঙ্গীত পরিবেশন করবেন সবিতা দাস এবং মনিকা দাস।
যুগ্ম সচিব মোঃ সোনার বলাই বলেন, ব্রঙ্কসে কোন সংগঠনের এ ধরনের ক্রুজ পিকনিক এটাই প্রথম। তিনি সবাইকে যথাসময়ে ওয়াল্ড ফেয়ার মেরিনার জেটিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে সদস্যসের মাঝে উপস্থিত ছিলেন মোঃ আজিজুল হক, মোঃ হারুন ভূইয়া, আবুল কালাম পিনু, মোঃ কামরুজ্জামান বাবু, এ ইসলাম মামুন, সাংবাদিক হাবিবুর রহমান, মোঃ মমিনুল ইসলাম, মোঃ হুসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুল মুনিম, মোঃ মজনু মিয়া, মির সারোয়ার আলী, শাহ মঞ্জুরুল হক, ফয়সাল আহমেদ। -প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV