নিউইয়র্কে বাংলা ক্লারের ইফতার মাহফিল ২৮ মে, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ওয়েলকাম রমাদান ১৩ মে
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলা ক্লারের ইফতার ও দোয়া মাহফিল আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গত সোমবার সিটি আইল্যান্ডের একটি রেষ্টুরেন্টে সংগঠনটির সভাপতি আবুল কালাম পিনুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: মামুনুর রশীদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলা ক্লাব কর্মকর্তা কমিউনিটি এক্টিভিস্ট এ ইসলাম মামুন, বখতিয়ার রহমান খোকন, বাছির খান, মীর এস আলী, মো. কে জামান, মোমিন, শুয়িব উদ্দিন, মিজানুর রহমান, উপদেষ্টা মীর আবদুল লতিফ প্রমুখ।
ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের ওয়েলকাম রমাদান ১৩ মে
এদিকে, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশন (বিবিএ) এর সভাপতি এন ইসলাম মামুন এক বিবৃতিতে জানিয়েছেন, পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে তারা আগামী ১৩ মে ব্রঙ্কসে এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে ওয়েলকাম রমাদান অনুষ্ঠানের আয়োজন করবেন।
সর্বশেষ সংবাদ
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর