নিউইয়র্কে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেন জন্ম উৎসব ৬ এপ্রিল
নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজায় মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম উৎসরের আয়োজন করা হয়েছে আগামী ৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধা ছয়টায়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই অভিনেত্রীর জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা অনুষ্ঠান, সুচিত্রা সেনের স্মৃতিচারণ ও সুচিত্রা সেন অভিনিত চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে বলে জানান সুচিত্রা সেন মেমোরিয়ালের অন্যতম সংগঠক গোপাল স্যানাল।
মহানায়িকার প্রতি শ্রদ্ধা জানানোর এই অনুষ্ঠানে সুচিত্রা প্রেমিকদের উপস্থিত হওয়ার আমন্ত্রন জানিয়ে নাট্যকর্মী ও বাচিক শিল্পী লুৎফুন নাহার লতা বলেন. ‘সুচিত্রা সেন একজন কিংবদ›িন্ত অভিনেত্রীর নাম। তিনি আমার কাছে প্রাতঃস্মরণীয় নমস্য। তার অক্লান্ত শ্রম ও সাধনা বাংলা সিনেমাকে দিয়েছে গৌবর উজ্জল পরিচয়। তিনি শিল্পের এই শাখার এক মহান দিকনির্দেশক। তার অমলিন স্মৃতির জন্য নিরন্তর যারা কাাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আসুন সবাই মিলে এই সুন্দর আয়োজনকে সফল করি।” প্রিয় নায়িকার অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আহ্বান জানিয়েছেন নিউইর্য়ক সুচিত্রা সেন মেমোরিয়ালের গোপাল স্যানাল।
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর