Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা বইমেলার দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদ

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: May 7, 2015 | 9:15 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিশিষ্ট সাংবাদিক রোকেয়া হায়দারকে চেয়ারম্যান করে এবং ডা. জিয়াউদ্দিন আহমেদ, বিশিষ্ট সাংবাদিক নিনি ওয়াহেদ ও হাসান ফেরদৌসকে কো-চেয়ারম্যান করে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৫-২০১৬ সালের জন্য একটি কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। দুই বছর মেয়াদী এই কার্যকরী পরিষদের নেতৃত্বে এ বছর এবং ২০১৬ সালের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা আয়োজিত হবে।
১৭ সদস্য বিশিষ্ট এই কমিটির সদস্য সচিব হয়েছেন বিশ্বজিত সাহা। কোষাধ্যক্ষ হয়েছেন তানভীর রাব্বানী। অন্য সদস্যেরা হলেনঃ সউদ চৌধুরী, ফেরদৌস সাজেদীন, কৌশিক আহমেদ, ফাহিম রেজা নূর, সুভরি রায়, সাখাওয়াৎ আলী, আদনান সৈয়দ, ইউসুফ রেজা, হারুন আলী, মুরাদ আকাশ ও সেমন্তী ওয়াহেদ। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন: দিলারা হাশেম, জামাল উদ্দীন হোসেন ও ড. নূরান নবী।
উল্লেখ্য, এ বছর নিউইয়র্কে বাঙ্গালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসে তিনদিন ব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে ২২ মে শুক্রবার। মেলা উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ। বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকায় বসবাসরত বিশিষ্ট লেখক ও সঙ্গীত শিল্পীরা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বাংলাদেশ ও ভারতের প্রায় ১৫ টির মত পুস্তক প্রকাশক এই মেলায় অংশ নেবার কথা নিশ্চিত করেছেন।
আগামী বছর আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৫তম বার্ষিকী। সে কথা মাথায় রেখে এ বছরের মেলার পূর্বাহ্নেই একটি দুই বছর মেয়াদী কার্য নির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV