নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ উদ্বোধন : হাফ মিলিয়ন ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয়, প্রবাসীদের আর্থিক সহযোগিতা কামনা
নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের নতুন ভবণ উদ্বোধন করা হয়েছে গতকাল ২৭ ডিসেম্বর শুক্রবার। মসজিদের নিজস্ব ভবণে উপচে পড়া মুসল্লির জুমার নামাজ আদায় এবং বিশেষ দোয়ার মাধ্যমে মসজিদটির নব যাত্রা শুরু হয়। প্রায় হাফ মিলিয়ন ডলার মূল্যে ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং বাংলাবাজার এলাকায় মসজিদের নিজস্ব ভবণ ক্রয় হয়। বেইজমেন্ট সহ তিনতলার এ ভবণটি পর্যায়ক্রমে ৬ তলা ভবণে পরিণত করা হবে বলে কতৃজ্ঞ জানিয়েছেন।
এ উপলক্ষে নতুন মসজিদ ভবণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন, মসজিদের সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী বখতিয়ার খোকন, মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া প্রমুখ।
বক্তারা মসজিদের জন্য আর্থিক সহযোগিতা করার জন্য প্রবাসীদের নিকট অনুরোধ জানান। মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ গিয়াস উদ্দিন জানান, মসজিদের নিজস্ব ভবণের ক্রয় মূল্য ৫ লাখ ১০ হাজার ডলার। বর্তমানে মসজিদটি ঋৃণভারে জর্জরিত। মসজিদকে সম্পূর্ণ ঋন মুক্ত করতে বর্তমানে ৪ লাখ ৪৬ হাজার ডলার প্রয়োজন। তিনি বলেন, আল্লাহর ঘর মসজিদটিকে ঋণ মুক্ত করতে সবার সাহায্য প্রয়োজন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এহিয়া। দোওয়া-মোনাজাতে কামনা করা হয় দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি। পরে মসজিদের নতুন ভবণ উদ্বোধন উপলক্ষে তবারক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১২ এর ১৪ ডিসেম্বরে ভাড়া বাড়িতে মসজিদটির যাত্রা শুরু হয়। চলতি বছরের মাঝামাঝি প্রায় হাফ মিলিয়ন ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবণ ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় গত ৯ আগস্ট।
মসজিদে সাহায্য পাঠানোর ঠিকানা :
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২
ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮.
বাংলাবাজার জামে মসজিদ ইনক্
চেজ ব্যাংক :
হিসাব নং : ১৭৮ ৭৩২ ২৯০৬
রাউটিং নং : ০২১০০০০২১
চেজ জেটি মরগেন চেজ ব্যাংক এন.এ.
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!