নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের নির্বাচন ২২ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ৩৮০ জন। নির্বাচন কমিশন সূত্র জানায়, কোর্টের নির্দেশনা অনুযায়ী বিবদমান দুপক্ষের সাথে আলাপ-আলোচনার প্রেক্ষিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন জানায়, এবারের নির্বাচনে শুধুমাত্র মসজিদের আজীবন সদস্যরা এবং ৩ জন সাধারণ সদস্য নিয়মিত চাঁদা পরিশোধ করায় ভোটে অংশ নিতে পারবেন। ফলে সব মিলিয়ে এবারের নির্বাচনে ভোটারের মোট সংখ্যা ৩৮০ জন।
নির্বাচনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনীয় বিষয়ক আপত্তি প্রদানের তারিখ ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত। নির্বাচনী কর্মকা- মসজিদ ভবনে পরিচালিত হবে।
নির্বাচন কমিশন জানায়, ইতোমধ্যে নির্বাচন কমিশন নমিনেশন প্যাকেট বিতরণ করেছে। মনোনয়নপত্র দাখিল ৬ নভেম্বর ১২টা থেকে ৪টা, মনোনয়নপত্র বাছাই ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৮ নভেম্বর ২টা থেকে ৫টা, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ নভেম্বর ৫টা পর্যন্ত এবং নির্বাচন ২২ নভেম্বর।
জানা গেছে পার্কচেস্টার জামে মসজিদের আসন্ন নির্বাচনে তিনটি প্যানেল নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
উল্লেখ্য, পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের সদস্যরা হলেন : চেয়ারম্যান আবু বকর চৌধুরী, সদস্য সচিব নজরুল হক, সদস্য আসাদুজ্জামান খান, তোফায়েল চৌধুরী ও আলমাস আলী।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’