নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের নির্বাচনে বি প্যানেলের নিরঙ্কুশ বিজয়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনে বি প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।এই নির্বাচনে বি প্যানেলের ১৫ জন প্রার্থীর মধ্যে ১৩ জন এবং এ এবং সি প্যানেল থেকে ১ জন করে প্রার্থী বিজয়ী হন। প্রতিষ্ঠার পর এবারই প্রথম নির্বাচনে তিনটি প্যানেল এবং একজন স্বতন্ত্র প্রার্থীসহ ৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন। মসজিদের গঠনতন্ত্র অনুযায়ী পদবি অনুসারে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কোন বিধান না থাকায় বিজয়ী ১৫ জন প্রার্থীর মধ্য থেকে নিজেরা আলাপ-আলোচনা কিংবা ভোটাভুটির মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদবি বণ্টন করে নেবেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন : বি প্যানেল থেকে সাব্বির কাজী আহমদ (১২৩ ভোট), ফারুক আহমেদ চৌধুরী (১২০ ভোট), মোঃ আব্দুস শহীদ (১৩৩ ভোট), সৈয়দ আল ওয়াহিদ নাজিম (১৭০ ভোট), মোশতাক আহমদ চৌধুরী (১৩৩ ভোট), মোঃ আম্বিয়া মিয়া (১৩৮ ভোট), মঈন ইউ চৌধুরী (১২৮ ভোট), সৈয়দ সামছুজ্জামান আহমদ (১২৬ ভোট), নুরুল এইচ চৌধুরী (১২৮ ভোট), মোহাম্মদ আরিফ চৌধুরী (১২৭ ভোট), মোঃ ইয়াহিয়া (১২৬ ভোট), ফজলুর রহমান চৌধুরী (১৩৬ ভোট) এবং মোঃ আলী আজগর (১১৫ ভোট)।
অপরদিকে, সি প্যানেল থেকে অধ্যাপক হাজি খলিলুর রহমান (১১৫ ভোট) এবং এ প্যানেল থেকে লিয়াকত আলী (১২৬ ভোট) বিজয়ী হয়েছেন।
নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন বি প্যানেল থেকে সৈয়দ আল ওয়াহিদ নাজিম (১৭০ ভোট)।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে নুরুল এহিয়া ৬১ ভোট পেয়েছেন।
নির্বাচনে বিজিতদের প্রাপ্ত ভোট : আব্দুল বাসির খান (১১২), আব্দুল কালাম (৮৮), আব্দুস সহীদ (৯৮), হারুন আলী (৮৬), জয়নাল আবেদীন চৌধুরী (১০৪), মোঃ আব্দুস সাত্তার (৮৭), মোহাম্মদ বি মিয়া (৫৭), মোঃ আই উদ্দীন (৬৬), মোশতাক মিয়া (৭৮), নাজমুল ইসলাম (৬২), নিজাম উদ্দীন (৯১), সামছুদ্দীন চৌধুরী (৮২), জুলু আহমেদ (১১২), মোহাম্মদ রেজাউল ইসলাম (১১০), মোঃ গাজীউর রহমান (৮২), তাজুল ইসলাম (৭৭), আব্দুল হাসিম হাসনু (৮০), মোঃ মইনুদ্দীন চৌধুরী (৭৬), মোঃ শফিক উদ্দীন (৭৫), আহমেদ মজলুল (৬২), রিয়াজ উদ্দীন কামরান (৭৫), আবু কায়সার (৭৪), মোঃ আব্দুল মতিন (৬২), মোঃ লোকমান হোসনে (৫৩), মোঃ আব্দুল লতিফ (৪৫), মোঃ মজনু মিয়া (৬০), মোঃ ফটিক মিয়া (৭০), রুবেল আলম (৫০)।
গত রোবরার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিরতিহীনভাবে মসজিদের বেসমেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩৭৯ জন ভোটারের মধ্য থেকে মোট ২৯৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উল্লেখ্য, পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করেন। নির্বাচন কমিশনে রয়েছেন, চেয়ারম্যান আবু বকর চৌধুরী, সদস্য সচিব নজরুল হক, সদস্য আসাদুজ্জামান খান, তোফায়েল চৌধুরী ও আলমাস আলী।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার তোফায়েল চৌধুরী। প্রধান নির্বাচন কমিশনার মোঃ আবু বকর চৌধুরী সুন্দর ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বিজয়ী এবং বিজিতদের সকলকে সম্মিলিতভাবে মসজিদের উন্নয়নে কাজ করার জন্য আহ্বান জানান।
সদস্য সচিব মোঃ নজরুল হক জানান, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছি। সবাইর সহযোগিতায় একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। তিনি প্রার্থী, ভোটার, মসজিদের মুসল্লি, মিডিয়াসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বি প্যানেলের পক্ষে বিজয়ী প্রার্থী মোঃ আম্বিয়া মিয়া, মোঃ ইয়াহিয়া, সাব্বির কাজী আহমদ এবং সৈয়দ আল ওয়াহিদ নাজিম তাদের বিজয়ী করার জন্য সকলকে ধন্যবাদ জানান। একই সাথে নির্বাচনে বিজিত সকলকে নিয়ে নির্বাচনী ইশতেহারের আলোকে মসজিদের উন্নয়নে কাজ করে যাবেন বলে তারা উল্লেখ করেন। এজন্য তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
বি প্যানেলের নির্বাচনী ইশতেহার
নিয়মিত নামাজি মুসল্লিদের প্যানেল স্লোগান নিয়ে বিজয়ী বি প্যানেলের ম্যানুফেস্টোতে রয়েছে পরবর্তী নির্বাচন পদ ভিত্তিক ও সরাসরি করা, সদস্য হবার নিয়মাবলী সহজ করা, সংবিধান সংশোধনের মাধ্যমে আন্তরিকতা ও ব্যক্তি স্বার্থ চর্চা রহিত করা, বোর্ড অব ট্রাস্ট গঠন, মাসিক দান ও ব্যয়ের হিসাব সংরক্ষণ ও অডিটের ব্যবস্থা, বিভিন্ন ইসলামী অনুষ্ঠান আয়োজন, সামার কোর্স ও উইক এন্ড কোর্স চালুর পাশাপাশি বৈকালিক মক্তব ও ইসলামী স্কুল চালু ইত্যাদি।
এ প্যানেল থেকে একমাত্র বিজয়ী লিয়াকত আলী তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ প্যানেল থেকে বিজিত প্রতিদ্বন্দ্বি আব্দুস সহীদ বলেন, আমি দীর্ঘ ২৮ বছর ধরে মসজিদের সাথে সম্পৃক্ত থেকে মসজিদের উন্নয়নের সাথে জড়িত ছিলাম এবার বিজয়ী না হলেও অতীতের মতো কাজ করে যাবো।
সি প্যানেল থেকে একমাত্র বিজয়ী হাজি অধ্যাপক খলিলুর রহমান তাকে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।
একমাত্র স্বতন্ত্র প্রার্থী নুরুল এহিয়া বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। মসজিদের স্বার্থে যে কোন প্রয়োজনে নয়া কমিটিকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
মুসল্লিদের পক্ষ থেকে কমিউনিটি নেতা ও মূলধারার রাজনীতিক মো. এন মজুমদার বিজয়ী ও বিজিত সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এখন সময় এসেছে সবাই মিলেমিশে মসজিদের উন্নয়নে কাজ করে যাবার। মসজিদের উন্নয়নে সবধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি।
সম্ভাব্য সভাপতি
এদিকে, মসজিদের গঠনতন্ত্র অনুযায়ী বিজয়ী ১৫ জন প্রার্থীর মধ্য থেকে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে কে নির্বাচিত হচ্ছেন এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। এর মধ্যে সম্ভাব্য সভাপতি পদ নিয়ে বেশি আলোচনা শুনা যাচ্ছে। তবে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ নিয়ে তেমন আলোচনা শুনা যাচ্ছে না।
সম্ভাব্য সভাপতি পদে আলোচিতরা হচ্ছেন : মোঃ ইয়াহিয়া, মোশতাক আহমদ চৌধুরী, মোঃ আব্দুস শহীদ, সৈয়দ আল ওয়াহিদ নাজিম, সৈয়দ সামছুজ্জামান আহমদ ও নুরুল হুদা চৌধুরী।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!