নিউইয়র্কে বাপাফের সাধারণ সভা : প্রবাসীদের অধিকারের প্রশ্নে একযোগে কাজের অঙ্গিকার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মূলধারার রাজনীতিতে বাংলাদেশীদের আরো জোরালোভাবে সম্পৃক্ত করার অভিপ্রায়ে গঠিত হলো বাপাফ (বাংলাদেশী আমেরিকান পাবলিক এফেয়ার্স ফ্রন্ট) এর নতুন কমিটি। মূলধারার সংগঠক অধ্যাপক দেলোয়ার হোসেনকে সভাপতি এবং আমজাদ হোসেন সেলিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির।
২৯ ডিসেম্বর শুক্রবার রাতে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় স্টার পার্টি হলে সর্বস্তরের প্রবাসীর উপস্থিতিতে বাপাফ’র বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি রুবাইয়া রহমান। আলোচনায় অংশগ্রহণকারি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ডা. মোহাম্মদ বিল্লাহ, আতিকুর রহমান সালু, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির অন্যতম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন এবং আলী ইমাম শিকদার, কম্যুনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, কম্যুনিটি লিডার আহসান হাবীব, এটর্নী সোমা সাঈদ প্রমুখ।
সকলেই নিজ নিজ অবস্থান থেকে কম্যুনিটির সামগ্রিক কল্যাণে কাজের অঙ্গিকার করেন। এছাড়া, কম্যুনিটিভিত্তিক স্বার্থ আদায়ের জন্যে কংগ্রেস ও সিটি প্রশাসনে তদ্বির জোরদারে বিভিন্ন পরিকল্পনারও আলোকপাত করেন।
নবগঠিত কমিটির সভাপতি অধ্যাপক দেলোয়ার এ সংবাদদাতাকে বলেন, ‘নিউইয়র্কে ৩ লাখের বেশী বাংলাদেশী বাস করছি। অথচ এখন পর্যন্ত কংগ্রেসম্যান দূরের কথা, সিটি কাউন্সিলের মেম্বার হিসেবে কেউই জয়ী হতে পারিনি। অথচ সময়ের প্রয়োজনে মূলধারার সুযোগ-সুবিধা আদায়ের স্বার্থেই বাংলাদেশীদের সিটি, অঙ্গরাজ্য এবং ফেডারেল প্রশাসনে জায়গা করে নিতে হবে। সে অভাব পূরণেই আমরা কাজ করবো। এ লক্ষ্য অর্জনে আমরা সবকিছুর উর্দ্ধে অবস্থান করতে সকলকে অনুরোধ জানাবো।’
উল্লেখ্য, মূলধারায় বাংলাদেশীদের আরোহনের সিড়ি হিসেবে ব্যবহারের অভিপ্রায়ে দুই দশক আগে বাপাফের জন্ম হয়েছে। ইতিপূর্বে এই সংগঠনের নেতৃত্ব প্রদানকারিদের অনেকেই ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার হয়েছেন। এখনও কুইন্স ডেমক্র্যাটিক পার্টির উচ্চপদে রয়েছেন বেশ কয়েকজন। একইভাবে রিপাবলিকান পার্টির সাথে যুক্তদের তালিকাও করা হচ্ছে। জাতিগত স্বার্থে সকল বাংলাদেশী আমেরিকানকে ঐক্যবদ্ধ করার সংকল্পের কথাও জানালেন বাপাফের নতুন কমিটি। এনআরবি নিউজ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!