Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাফা’র বর্ণাঢ্য বই উৎসব ও কনসাল জেনারেল’র বিদায়ী সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: April 22, 2018 | 4:34 PM

https://www.facebook.com/USANewsNY/videos/2185692961448491/

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্কে বাংলা সংস্কৃতি চর্চা ও শিক্ষা কেন্দ্র বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস – বাফা’র বাংলা পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসানকে বিদায়ী সংবর্ধনাও প্রদান করা হয়। স্থানীয় সময় ২১ এপ্রিল শনিবার অপরাহ্নে ব্রঙ্কসের এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে আয়োজিত এ অনুষ্ঠানে বাফা’র শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের নিকট বইগুলো হস্তান্তর করেন।

    
উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বাফা’র শিক্ষক-কর্মকর্তারা। আনন্দ-উচ্ছ্বাসে এসব বই গ্রহণ করে ছাত্রী-ছাত্রীরা। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
পরে বাফার প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সদ্য পদোন্নতিপ্রাপ্ত নিউইয়র্কে বাংলাদেশের বিদায়ী কনসাল জেনারেল শামীম আহসানকে সংবর্ধনা প্রদান করা হয়।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনক’র সভাপতি আবদুস সহীদ, বিশিষ্ট

রাজনীতিক আবদুর রহিম বাদশা, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিব রহমান, কবি নাসরিন চৌধুরী, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এসআর লিংকন, বাফার ড্যান্স ডাইরেক্টর অনুপ কুমার দাশ, ফারজানা ইয়াসমিন, ক্লারা রোজারিও, মাসুম আহমেদ প্রমুখ।
সংস্কৃতি কর্মী মোর্শারফ হোসেন সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন। অনুষ্ঠানে বাফার পক্ষ থেকে কনসাল জেনারেল শামীম আহসানকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করা হয়।


কনসাল জেনারেল শামীম আহসান বাফার কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ প্রজন্মের সন্তানদের বাংলা শিক্ষায় উৎসাহ দেয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই বিনামূল্যে বিতরণের এ উদ্যোগ নেয়া হয়। বাংলাদেশী নতুন প্রজন্মের চিন্তা চেতনায় বাংলা ভাষা সাহিত্য সাংস্কৃতিক বিকাশ সাধনে বাফা নতুন মাত্রা যোগ করেছে। এর মাধ্যমে তরুণ প্রজন্মের বাংলাভাষা ও সংস্কৃতি চর্চা সহজতর হবে।

https://www.facebook.com/USANewsNY/videos/2185712831446504/

https://www.facebook.com/USANewsNY/videos/2185746554776465/

https://www.facebook.com/USANewsNY/videos/2185753884775732/

https://www.facebook.com/USANewsNY/videos/2185731561444631/

https://www.facebook.com/USANewsNY/videos/2185724161445371/

https://www.facebook.com/USANewsNY/videos/2185691171448670/

https://www.facebook.com/USANewsNY/videos/2185668311450956/

https://www.facebook.com/USANewsNY/videos/2185671344783986/

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV