Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি ব্যবসায়ী জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 98 বার

প্রকাশিত: March 13, 2017 | 11:41 AM

ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে কমিউনিটির নের্তৃবৃন্দ। স্থানীয় সময় গত রোববার বিকাল ৪টায় ব্রঙ্কসের ১০০১ লগান এভিনিউর (জাকির খানের হত্যাকান্ড স্থল) সামনে জাকির খান হত্যাকান্ডের প্রতিবাদ সভা ও তার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল থেকে এ দাবি জানান হয়।
বাংলাদেশি কমিউনিটির নের্তৃবৃন্দ এ প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে উপস্থিত হয়ে জাকির খানের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও খুনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মো: মাঈনুল ইসলাম দোয়া মুনাজাত পরিচালনা করেন।
বিশিষ্ট আইনজীবী বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফাস্ট ভাইস চেয়ারম্যান মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট এসেম্বলীম্যান হোজে রিভেরা, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা. বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি আবদুর রহিম হাওলাদার, মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার প্রফেসার শেখ আল মামুন, মূলধারার নারী নেত্রী মাজেদা উদ্দিন, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকা ইনক’র সাধারণ সম্পাদক শামীম মিয়া, সভাপতি আব্দুস শহীদ দুদু, আব্দুল হাসিম হাসনু, মাহবুব আলম, কমিউনিটি অ্যাকটিভিস্ট সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন, বাংলাদেশ সোাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, কমিউনিটি এক্টিভিস্ট মিনহাজ আহমেদ শাম্মু, মঞ্জুর চৌধুরী জগলুল, নূরে আলম জিকু, বুরহান উদ্দিন, মামুন রহমান, রাশেদুল ইসলাম, জাকির খানের ভাই নাদিম খান, তৌফিকুর রহমান ফারুক, ডা. নাহিদ খান, নিউইয়র্ক এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট ও বাংলাদেশী আমেরিকান উইম্যান এসোসিয়েশন’র প্রেসিডেন্ট রেক্সোনা মজুমদার, মাকসুদা আহমেদ, এশিয়ান ড্রাইভিং স্কুলের এসআর লিংকন, মো. আবদুর রহিম, লোকমান হোসেন লুকু, আসন্ন সিটি কাউন্সিল নিবার্চনে ব্রঙ্কস ডিস্ট্রিক্ট ১৩ (ওয়েস্টচেস্টার স্কয়ার-ইস্ট ট্রেমন্ট) থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী মুহাম্মদ আবুহেইকেল, আওয়ামী লীগ নেতা শাহীন আজমল, দুরুদ মিয়া রনেলসহ কমিউনিটি নের্তবৃন্দ। নিউইয়র্কের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এ আয়োজনের সাথে একাত্মতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
প্রতিবাদ সভায় বক্তারা রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট জাকির খাঁনের নির্মম হত্যাকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। সবার একটাই দাবি খুনির যেন দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর হয়। সভায় হত্যাকারীর বিরুদ্ধে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সভায় জাকির খান হত্যাকান্ডের বিচারকাজে আইনী সহায়তা প্রদানের জন্য আয়োজকদের পক্ষ থেকে ফান্ড রাইজিং করার ঘোষনা দেয়া হয়।
বক্তারা নিহত জাকির খানের স্মৃতির উদ্দেশে স্থায়ী কোন সামাজিক উদ্যোগ নেয়া যায় কিনা তা ভেবে দেখারও প্রস্তাব রাখেন।
জাকির খান অতি সম্প্রতি যে স্থানটিতে নিমর্মভাবে খুন হয়েছিলেন ব্রঙ্কসের লগান এভিনিউর সেই বাড়ির সামনে আয়োজিত প্রতিকি প্রতিবাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশি কমিউনিটির নের্তৃবৃন্দ ও তার আত্মীয় স্বজনরা উপস্থিত হলে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। অনেকের চোখ অশ্রুসিক্ত হয়।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি ব্যবসায়ী কমিউনিটির অতি পরিচিত মুখ জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। তিনি এখন কারাগারে রয়েছেন। বাড়িওয়ালা তাহার বিরুদ্ধে ইতোমধ্যে সেকেন্ড ডিগ্রি মার্ডারের অভিযোগ গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, বাড়ির মালিকের সঙ্গে বাড়ী ভাড়া নিয়ে বছর খানেক ধরে জাকির খানের বিরোধ চলে আসছিল। বিষয়টি শেষপর্যন্ত পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়।
জাকির খানের মরদেহ বাংলাদেশ সময় গত ২৬ ফেব্রুয়ারী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানবাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মরদেহ বাংলাদেশে পাঠানোর আগে নিউইয়র্ক সময় ২৪ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুমা ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ব্রঙ্কসে স্মরণকালের বৃহৎ এ জানাজায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক. সামাজিক. সাংস্কৃতিক, পেশাজীবী নের্তৃবৃন্দসহ সর্বস্তরের প্রবাসীরা উপস্থিত হয়ে অশ্রুসিক্ত নয়নে তাকে শেষ শ্রদ্ধা জানান।
অকাল প্রয়াত জাকির খান ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র অভিবাসী হন। বসবাস করেন নিউইয়র্কের ব্রঙ্কসে। জাকির খান নিউইয়র্কে এসে পড়াশুনা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্র্রঙ্কসে শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিতি লাভ করেন। তিনি নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডেও সক্রিয় ভূমিকা পালন করেন। জাকির খানের স্ত্রী ন্যান্সী খান একজন সঙ্গীত শিল্পী। জাকির খানের স্কুল পড়–য়া ১৩ বছর বয়সী এক মেয়ে এবং দশ ও সাত বছর বয়সী দু’ছেলে রয়েছে। জাকির খানের ৬ ভাই ও ৫ বোন সবাই যুক্তরাষ্ট্র প্রবাসী।

একটি সূত্র জানায়, বর্তমানে জাকির খানের স্ত্রী ন্যান্সী খান, এক মেয়ে ও দু’ছেলেকে নিয়ে ম্যানহাটানের একটি শেল্টারে থাকছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV