নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২২ জুনের প্রতিবাদ সমাবেশে প্রবাসীদের যোগদানের আহ্বান
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির পরিচিত মুখ জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠেয় প্রতিবাদ সমাবেশে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান হয়েছে। গত ১৮ জুন রোববার দুপুরে জ্যাকসন হাইটসে ‘ইদ্যাদি গার্ডেন’-এ ইউনাইটেড বাংলাদেশী-আমেরিকানস ফর লেইট জাকির খান আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আরো জানানো হয়, জাকির খানের ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি চলছে। এজন্য প্রবাসীদের সহযোগিতা কামনা করা হয়।
উল্লেখ্য, ব্রঙ্কস সুপ্রিম কোর্টে (২৬৫ ইস্ট ১৬১ স্ট্রিট, ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট ব্লিডিং) চাঞ্চল্যকর জাকির খান হত্যাকান্ডের বিচার শুর হবার কথা আগামী ২২ জুন বৃহস্পতিবার সকাল ৯টায়। এদিন জাকির খানের খুনী তাহার মাহরানকে কোর্টে হাজির করা হবে।
‘ইউনাইটেড বাংলাদেশী ফর জাকির এ খান’র সদস্য সচিব ও জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের পরিচালনায় সংবাদ সম্মেরনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হোস্ট সংগঠনের প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি ও হোস্ট সংগঠনের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, বাংলাদেশ সোসাইটি’র সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ এবং নিহত জাকির খানের বড়ভাই নাদির খান।
গংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র এন মজুমদার জানানন, সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, তার ১২ বছর বয়েসী পুত্রের সামনে জাকির খান (৪৪) কে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা।
জেড চৌধুরী জুয়েল বলেন, এই হত্যাকান্ডের বিচার শুরুর দিন বেশীসংখ্যক প্রবাসী জড়ো হলে মাননীয় আদালতে বিচারটি গুরুত্ব পাবে।
বক্তারা ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি মিশ্চিতের জন্যে সর্বস্তরের প্রবাসীর যথাসময়ে ব্রঙ্কস সুপ্রিম কোর্টের সামনে জড়ো হওয়ার আহ্বান জানান। বৃহত্তম শো-ডাউনের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটিকে জানান দিতে হবে যে, বাংলাদেশী কাউকে আক্রমণ করলে নিস্তার পাওয়া যাবে না। জাকিরের মত আর কেউ যাতে এ ধরনের শিকারে পরিণত না হন, সে জন্যে সকলের সোচ্চার হতে হবে।
এদিকে, এর আগে জাকির খান হত্যাকান্ডের বিচার দাবি জোরদারে সকল স্থরের প্রবাসী বাংলাদেশীদের সম্পৃক্ত এবং প্রতিবাদ সমাবেশ সমন্বিত করতে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমদকে আহবায়ক, জালালাবাদ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলকে সদস্য সচিব এবং বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের সভাপতি মোহাম্মদ এন মজুমদারকে প্রধান সমন্বয়কারী ও মুখপাত্র করে একটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হচ্ছেন সিনিয়ার যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম হাওলাদার, আব্দুল হাসিম হাসনু, আব্দুস শহিদ, আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম দেলোয়ার, ময়নুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব নুরুল এহিয়া, নজরুল হক, মনজুর চৌধুরী জগলুল, শাহেদ আহমদ, আব্দুল গাফ্ফার চৌধুরী, শামীম মিয়া, মিজান খান, এ ইসলাম মামুন, সারওয়ার চৌধুরী, জুসেফ চৌধুরী, মোশাহিদ চৌধুরী, সৈয়দ নোমান, মোহাম্মদ সাদী মিন্টু, সমন্বয়কারী শামসউদ্দীন, কাওছারুজ্জামান কয়েছ, আহসান হাবিব, দুরুদ মিয়া রনেল, হারুন আলী, তুষার আহমদ, হোসেন আহমদ (নিউজার্সি), সিরাজুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, কাওছার আহমদ, আব্দুর রহিম, সেবুল খান মাহবুব, সৈয়দ এনাম আহমদ, শেখ মজনু মিয়া, মাকসুদা আহমদ, শিশু আহমদ, হুমায়ুন আহমদ চৌধুরী, জে মোল্লা সানী, সদস্য নার্গিস আহমদ, রানা ফেরদৌস, আজমল হোসেন কুনু, একলিমুন জামান নুনু, রুহুল আমিন সিদ্দিকি, গিয়াস আহমদ, মাহবুব আহমদ, রিয়াজ উদ্দীন কামরান, আবুল খায়ের, নাজমুল হক চৌধুরী হেলাল, সৈয়দ মুজিবুর রহমান, তোফায়েল চৌধুরী, প্রফেসার কাইয়ুম, আব্দুল বাসির খান, আজিমুর রহমান বুরহান, শেখ আল মামুন, ডা. নাহিদ খান, আজমল শাহীন, ময়নুজ্জামান চৌধুরী, হারুন আহমদ চৌধুরী, আব্দুর রহিম, আব্দুল কাদির চৌধুরী শাহিন, আতাউর রহমান সেলিম, আব্দুর রব দলা, দেওয়ান শাহেদ চৌধুরী, শাহ মিজাুনুর রহমান, বদরুন নাহার খান মিতা, রেক্সোনা মজুমদার, বেলাল উদ্দীন চৌধুরী, নুরে আলম জিকু, ফজলু মিয়া, মেসবাউজ্জামান, কফিল উদ্দীন চৌধুরী, আব্দুল মছব্বির, আনছার আহমদ চৌধুরী, আব্দুস শহিদ দুদু, আব্দুর রউফ মছরু, সুলেমান আলী, আব্দুর রহিম বাদশা, এ টি এম কামাল, সিরাজ উদ্দীন আহমদ সোহাগ, মিজানুর বহমান চৌধুরী শেফাজ, আসাদুল গনি, সিরাজুল ইসলাম বেগ, আজির উদ্দীন, আব্দুল বাসিত চৌধুরী মাসুক, মোহাম্মদ আলী, লোকমান হোসেন লুকু, শেখ আল ওয়াহিদ নাজিম, জাকির আহমদ, আবুল খায়ের আকন্দ, ইমরান শাহ রন, সারোয়ার আলী, মাহবুব আলম, মোমেনুল ইসলাম, আবুল হোসেন, জিল্লুর রহমান, আব্দুল হাসিব মামুন, আজম চৌধুরী, সাগর নন্দী, জুহেল আহমদ, বাহার উদ্দীন চৌধুরী, চৌধুরী মোমিত তানিম, শাহ আলম, বুবহান উদ্দীন, মোহাম্মদ আলী রাজা, শাহ বদরুজ্জামান রুহেল, আপ্তাব খান মোহন. রেহানুজ্জামান, শামীম আহমদ, গোলাম রাব্বানী চৌধুরী, ফারহানা চৌধুরী, সোহেল আহমদ, ফখর উদ্দীন, আলতা মিয়া, হেলাল উদ্দীন চৌধুরী, বুরহান উদ্দীন, তৌফিকুর রহমান ফারুক, সাব্বির আহমদ, রোকন হাকিম, হেলাল উদ্দীন. তানভির শামীম লোবান, প্রফেসার খলিলুর রহমান, আশরাফ আহমদ ইকবাল, এনায়েত হোসেন জালাল, শাহ আলাউদ্দীন, মামুন আহমদ, জামাল হোসেন, মাজহারুল হক জনি, মোহাম্মদ আলী মন্নোন, জুনেদ আহমদ, আব্দুল মোহিত, জুনেদ আহমদ চৌধুরী, আহবাব চৌধুরী খোকন, মকন মিয়া, মনির আহমদ, মনাফ আহমদ, তোফায়েল আহমদ, বশির উদ্দীন, মনিকা রায়, খালেদ আহমদ, মাওলানা রশিদ আহমদ, সৈয়দ এম কে জামান, জামাল হোসেন, সাহিদ আলী, সামাদ মিযা জাকের, আশরাফুজ্জামান, সরোয়ার আলী, নুরুজ্জামান লিপন ও জুবের চৌধুরী।
উল্লেখ্য, নিউইয়র্কে ব্র্রঙ্কসের থ্রগসনেক এলাকায় ১০০১ লগান এভিনিউর নিজ বাসার সামনে গত ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাড়ীর মালিকের ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হন বাংলাদেশি খ্যাতনামা রিয়েলেটর ও কমিউনিটি এক্টিভিষ্ট জাকির খান (৪৪)। জাকির খানের বাড়ির মালিক মিসরীয় বংশোদ্ভূত তাহার মাহরান (৫১) কে পুলিশ ওইদিন রাতেই গ্রেপ্তার করে। মাহরান এখন কারাগারে বন্দী রয়েছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ