নিউইয়র্কে বিএসপি-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিজিউমি রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির ম্যানহাটনে সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) এর যৌথ আয়োজনে এক রিজিউমি রিভিউ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা ওয়াসেফ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড আমেরিকার হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট ফিওনা ক্বক। দুই ঘন্টা ব্যাপী এই ওয়ার্কশপে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তাগণ ছাত্রছাত্রীদেরকে তাদের রিজিউমি এবং কাভার লেটার এর উপর বিস্তারিতভাবে দিক নির্দেশনা দেন। কর্মকর্তাগণ সামার ইন্টার্ণশীপে অংশগ্রহনের জন্য ছাত্রছাত্রীদের আহ্বান জানান এবং ইন্টার্ণশীপে আবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে বিএসপি প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী ভবিষ্যতে আরো বেশী কর্পোরেট ইভেন্ট আয়োজনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিএসপি কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান সিপিএ, ভাইস প্রেসিডেন্ট অ্যাটর্নি সাইয়িদ চৌধুরী, এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট তৌফিক চৌধুরী
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








