নিউইয়র্কে মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন’র বার্ষিক বনভোজন
নিউইয়র্ক : মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর বার্ষিক বনভোজন ২০১৬ জর্জ আইল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় গত ১৭ জুলাই। মুন্সিগঞ্জ-বিক্রমপুরবাসীর সতঃস্ফুর্ত উপস্থিতে বনভোজনের উদ্বোধন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকতার হোসেন এবং তার সংগে ছিলেন বনভোজন কমিটির আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, হাবিবুর রহমান দেওয়ান, মইনুল হাসান কাজল, মোশারফ হোসেন, সংগঠনের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আবু সায়েম ঢালী ও কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। বনভোজনের অনাড়ম্বর উদ্বোধনের পরপরই শুরু হয় ছেলে মেয়েদের খেলাধুলা। খেলাধুলা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান এবং বিচারক মন্ডলীতে ছিলেন উপদেষ্টা হাফিজুর রহমান বাবুল, মজিবুর রহমান, হাবিবুর রহমান দেওয়ান। তরমুজ বিতরনঃ পরিবেশনায় ছিলেন জহিরুল কাইয়ুম প্যারিস ও মোঃ আজিম।
খেলাধুলার পরপরই শুরু হয় মধ্যহ্ন ভোজ। পরিবেশন করেন সৈয়দ আকিকুর রহমান ফারুক, হাফিজুর রহমান, মোশারফ হোােসন, মইনুল হোসেন কাজল, মুনসুর হোসেন, আনোয়ার অত্যান্ত সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে মধ্যাহ্ন ভোজ সম্পন্ন হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানঃ সংগীতে ছিলেন কন্ঠ শিল্পী তাহমিনা সহিদ, ফরিদুর রহমান, মোঃ আলিম, নৃত্য শিল্পী আনিকা হোসেন ও দিপিকা হোসেন এবং আরো দুই জন শিশু শিল্পী নৃত্য পরিবেশন করে দর্শকদের মন কেড়ে নেয়। বনভোজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোঃ আলি ও সাংগঠনিক সম্পাদক এম কে জামান, সদস্য আবুল কাসেম, নাদের আইয়ুব, মুন্সিগঞ্জ বিক্রমপুর সংগঠনের সভাপতি রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সিনিয়র সভাপতি শাহাদাৎ হোসেন। বিকালের নাস্তাঃ মুড়ী, চানা ও চা দিয়ে বিকালের নাস্তা পরিবশেন করা হয়। বিকালের নাস্তা পরিবেশন করেন হাফিজুর রহমান, হাবিবুর রহমান দেওয়ান, মোশারফ হোসেন ও সৈয়দ ইকবাল হোসেন প্রমুখ।
র্যাফেল ড্র পরিচালনা করেন উপদেষ্টা মোঃ আকতার হোসেন এবং সহযোগিতায়ঃ ইকবাল হোসাইন, সৈয়দ আকিকুর রহমান ফারুক, আবু সায়েশ ঢালী, হাফিজুর রহমান, হাবিবুর রহমান দেওয়ান ও মইনুল হাসান কাজল। সার্বিক সহযোগিতায়ঃ প্রধান উপদেষ্টা মোহাম্মদ আকতার হোসেন, ডঃ এস আই শেলী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, হাফিজুর রহমান বাবুল, সজিদুল ইসলাম, ইকবাল হোসেন, আকিকুর রহমান ফারুক, আবু সায়েম ঢালী, হাফিজুর রহমান, হাবিবুর রহমান দেওয়ান, মইনুল হাসান কাজল এবং মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর কার্যকরী কমিটি। শান্তি শৃংখলা তত্ত্বাবধানেঃ মুন্সীগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন ইন্ক এর সম্মানিত মুরব্বিয়ানগণ। সন্ধ্যা ৮.৩০ মিনিটে সভাপতি ইকবাল হোসেন উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আনন্দঘন বনভোজনের সমাপ্তি ঘোষনা করেন।
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী